বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

লাইফস্টাইল | যৌন মিলনে অনীহা? শরীরে এই ভিটামিনের অভাবেই সঙ্গমের ইচ্ছা তলানিতে নয় তো! সম্পর্কে দূরত্ব বাড়ার আগে জানুন

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৬ মে ২০২৫ ২৩ : ২৭Soma Majumder

আজকাল ওয়েবডেস্কঃ আজকাল বিভিন্ন বয়সের মানুষের শরীরে দেখা যায় ভিটামিনের অভাব। আসলে পর্যাপ্ত কার্বোহাইড্রেট, ফ্যাট আর প্রোটিনের ঘাটতি নিয়ে সতর্ক থাকলেও, ভিটামিনের প্রতি অবহেলার শেষ নেই। সঙ্গে ব্যস্ততার জীবনে কারওরই খুব একটা সঠিক ডায়েট মেনে খাওয়াদাওয়া হয় না। দিব্যি সুস্থ মানুষও যে ভিটামিনের অভাবে বড় রোগে আক্রান্ত হতে পারেন। অন্যান্য শারীরিক সমস্যার সঙ্গেই প্রভাব পড়ে যৌন স্বাস্থ্যেও। যেমন ভিটামিন ডি-এর ঘাটতিতে হতে পারে যৌন মিলনে অনীহা।

যৌন মিলন ও ভিটামিন ডি-এর মধ্যে ঠিক কী সম্পর্ক রয়েছে

* হরমোনের ভারসাম্যঃ হরমোনের ভারসাম্য বজায় রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি প্রয়োজন, যা যৌন কার্যকারিতা এবং লিবিডোকে প্রভাবিত করে। শরীরে ভিটামিন ডি-এর মাত্রা ঠিক না থাকলে ইস্ট্রোজেন ও টেস্টোস্টেরনের মতো যৌন হরমোনের ক্ষরণ ঠিক মতো হয় না। 

* যৌন ক্ষমতায় প্রভাবঃ ভিটামিন ডি-এর অভাবে পুরুষদের যৌন ক্ষমতা বা ইচ্ছা দু’ক্ষেত্রেই প্রভাব পড়ে। ভিটামিন ডি-এর অভাবে হতে পারে ইরেকটাইল ডিসফাংশন (ইডি)। সঙ্গে আরও অনেক ধরনের যৌন সম্পর্কিত সমস্যা দেখা হতে পারে। ভিটামিন ডি-এর ঘাটতি মহিলাদের ঋতুস্রাব চক্রেও প্রভাব ফেলে। 

* মেজাজ ও মানসিক স্বাস্থ্যঃ দেহে ভিটামিন ডি-এর ঘাটতি থাকলে মানসিক অবসাদ বাড়ে। মুড সুইং বা ঘন ঘন মেজাজ পরিবর্তন হয়। বাড়ে দুশ্চিন্তাও। যা পরোক্ষভাবে প্রভাব ফেলে যৌনস্বাস্থ্যে।

* রক্ত প্রবাহ এবং হৃদযন্ত্রের স্বাস্থ্য: যৌন উত্তেজনা এবং কার্যকারিতা পর্যাপ্ত রক্ত ​​প্রবাহের উপর নির্ভর করে। শরীরে রক্ত সঞ্চালনের ভারসাম্য রাখে ভিটামিন ডি। যৌন মিলনের সময় রক্ত সঞ্চালন বৃদ্ধিতে সাহায্য করে। তাই এই ভিটামিনের ঘাটতি হলে যৌনাঙ্গে পর্যাপ্ত পরিমাণে রক্ত সঞ্চালন নাও হতে পারে। একইসঙ্গে ধমনীর কার্যকারিতা বৃদ্ধি এবং রক্তচাপ নিয়ন্ত্রণের মাধ্যমে হৃদযন্ত্রের স্বাস্থ্য ঠিক রাখতে ভিটামিন ডি-এর ভূমিকা রয়েছে। 

* রোগ প্রতিরোধ ক্ষমতাঃ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখতে ভিটামিন ডি-এর ভূমিকা অপরিসীম। এই ভিটামিনের অভাব সার্বিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। যা থেকে রেহাই পায় না যৌনস্বাস্থ্যও। তাই এই ধরনের কোনও সমস্যা হলে শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি রয়েছে কিনা, যাচাই করে নিতে ভুলবেন না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া