রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মারাত্মক ফাঁড়া থেকে বাঁচল সৌরভের পরিবার, একটুর জন্য প্রাণরক্ষা

Kaushik Roy | ২৬ মে ২০২৫ ২০ : ০২Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ওড়িশার পুরীতে ছুটি কাটাতে গিয়ে চরম বিপদের হাত থেকে বাঁচলেন প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির দাদা স্নেহাশিস গাঙ্গুলি এবং তাঁর স্ত্রী অর্পিতা গাঙ্গুলি। পুরীতে গিয়ে স্পিডবোটে করে সমুদ্রে ঘোরার সময় হঠাৎই উল্টে যায় বোটটি। উত্তাল ঢেউয়ের মধ্যে পড়ে যান দু’জনেই। তবে সৌভাগ্যক্রমে সময়মতো লাইফগার্ডরা পৌঁছে গিয়ে তাঁদের উদ্ধার করেন। একটি ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, স্পিডবোটটি সমুদ্রের জলে সম্পূর্ণ উল্টে গিয়েছে এবং লাইফগার্ডরা জলে নেমে রাবার টিউবে ব্যবহার করে পর্যটকদের উদ্ধারের চেষ্টা করছেন।

স্নেহাশিসের স্ত্রী অর্পিতার অভিযোগ, ‘বোটটি অতিরিক্ত হালকা ছিল, কারণ পর্যাপ্ত যাত্রী ছিল না। যেখানে ১০ জন নিয়ে বোট ছাড়ার কথা সেখানে মাত্র ৩-৪ জন ছিল বোটে’। তিনি আরও জানান, ‘আমরা আগে থেকেই বলছিলাম এত কম লোক নিয়ে সমুদ্রে নামা ঠিক হবে কিনা, অপারেটররা বলেছিল সব ঠিক আছে’। তিনি বলেন, ‘আমরা সমুদ্রে নামার পরপরই বিশাল ঢেউ এসে বোটটিকে উল্টে দেয়। লাইফগার্ডরা সময়মতো না আসলে আমরা বাঁচতাম না। এখনও আতঙ্ক কাটিয়ে উঠতে পারিনি’। ঘটনার পর প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপের আবেদন জানিয়েছেন অর্পিতা। তিনি বলেন, ‘পুরীর সমুদ্র অত্যন্ত খারাপ প্রকৃতির। এখানে স্পিডবোট চালানো সম্পূর্ণ নিষিদ্ধ করা উচিত। আমি কলকাতায় ফিরে পুলিশ সুপার ও মুখ্যমন্ত্রীকে চিঠি লিখব এই বিষয়টি বন্ধ করার অনুরোধ জানিয়ে’। \

তবে আগামী কয়েকদিনে ওড়িশার উপকূলবর্তী অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার ও বুধবার গঞ্জাম, গজপতি, রায়গড়, কোরাপুট, খুরদা, কালাহান্ডি, কন্ধমাল জেলায় ভারী বৃষ্টি হতে পারে। গোটা সপ্তাহজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া বইতে পারে রাজ্যের বিভিন্ন জেলায়। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪৫ কিলোমিটারেরও বেশি গতিতে হাওয়া বইতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। সতর্কতা অবলম্বন করতে নির্দেশ দেওয়া হয়েছে মৎস্যজীবীদেরও।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া