বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

লাইফস্টাইল | সোমবার জ্যৈষ্ঠ অমাবস্যায় ফলহারিণী কালীপুজো, কোন নিয়মে পুজো করলে পাবেন দেবীর কৃপা? সুখ-সমৃদ্ধিতে ভরবে জীবন!

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৬ মে ২০২৫ ১৯ : ৫৬Soma Majumder

আজকাল ওয়েবডেস্কঃ হিন্দুশাস্ত্র মতে, প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় ফলহারিণী অমাবস্যা। এই তিথিতেই দেবী কালী ফলহারিণী রূপে পূজিত হন। আজ ২৬ মে বাংলায় ১১ জ্যৈষ্ঠ সোমবার এবছরের ফলহারিণী কালীপূজা। ফলহারিণী কথার অর্থ হল ফল হরণকারী। হিন্দুমতে প্রচলিত বিশ্বাস, ফলহারিণী রূপে আদ্যাশক্তি মহামায়া কালী সব অশুভ শক্তি হরণ করেন। তাই এই তিথিতে নিষ্ঠাভরে দেবী কালীর পুজো করলে শুভ ফল লাভ পাওয়া যায়। 

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে,  সোমবার দুপুর ১২টা ১৩ মিনিটে থেকে শুরু হয়েছে অমাবস্যা। এরপর আগামীকাল মঙ্গলবার ২৭ মে সকাল ৮টা ৩২ মিনিট পর্যন্ত থাকবে অমাবস্যা তিথি। গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে, অমাবস্যা তিথি পড়ছে ২৬ মে সোমবার সকাল ১১টা ৭ মিনিটে এবং অমাবস্যা তিথির অবসান হবে ২৭ মে মঙ্গলবার সকাল ৮টা ৪৪ মিনিটে। 

ফলহারিণী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য রয়েছে। হিন্দু শাস্ত্র বলছে, এই দিনে স্বয়ং দেবী ভক্তের মনের সাধ পূরণ করার জন্য মর্ত্যে নেমে আসেন। এদিন দেবীকে আম, জাম, লিচু, কাঁঠাল নানা মরশুমি ফল দিয়ে পুজো করার রীতি আছে। তারাপীঠের মতো অনেক মাতৃপীঠে ফুলের বদলে ফল দিয়ে কালী মূর্তিকে সাজানো হয়। ফলহারিণী কালীপুজোয় মনের ইচ্ছা পূরণ করার জন্য বিশেষ পুজো করা হয়। 

* এদিন দেবীকে সবচেয়ে প্রিয় ফলটি নিবেদন করে পুজো দেওয়ার নিয়ম রয়েছে। পুজোর পর ওই প্রসাদী ফল বাড়িতে এনে রেখে দিন। এক বছর আর ওই ফল আপনি খেতে পারবেন না। মনোস্কামনা পূরণ হলে প্রসাদী ফল গঙ্গায় ভাসিয়ে দিন। 

* ফলহারিণী অমাবস্যার দিন গঙ্গায় স্নান করার নিয়ম রয়েছে। গঙ্গা না হলে পুকুর বা যে কোনও জলাশয়ে ডুব দিয়ে স্নান করতে পারেন।

* অমাবস্যা তিথিতে মৌনী ব্রত পালন করতে হবে। গোটা তিথিতে খুবই দৃঢ়ভাবে বাকসংযমী হয়ে থাকতে হবে।

* এদিন অশ্বত্থ গাছের পুজো করারও নিয়ম রয়েছে। শাস্ত্র মতে, জন্মকুণ্ডলীতে যদি চন্দ্র, মঙ্গলের দোষ থাকে তাহলে অশ্বত্থ গাছ পুজো করলে বিভিন্ন গ্রহের দোষ থেকে মুক্তি পাওয়া যায়। 

* এদিন মা কালীর সঙ্গে শিবের পুজো করলেও ফল পাওয়া যায়। পঞ্চামৃত দিয়ে শিবের পুজোর নিয়ম রয়েছে। 

* কথিত রয়েছে, ফলহারিণী কালীপুজোর পর কোনও দরিদ্র, দুঃস্থকে বস্ত্র ও খাবার দান করতে করলে আপনার জীবনে আসবে সুখ-সমৃদ্ধি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া