বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | আপনার পেট ভাল আছে কিনা বলে দিতে পারে হাতের তালু! কোন কোন লক্ষণে বুঝবেন সমস্যার ইঙ্গিত?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৬ মে ২০২৫ ১৮ : ৫৫Soma Majumder

আজকাল ওয়েবডেস্কঃ ভবিষ্যতের আগাম খবর জানতে অনেকে হাত দেখায় বিশ্বাস করেন। তবে শুধু জ্যোতিষশাস্ত্রেই নয়, স্বাস্থ্য বিজ্ঞানেও হাতের বড় ভূমিকা রয়েছে। বলা ভাল, হাতের মুঠোতেই লুকিয়ে শরীরের-স্বাস্থ্যের খবর। বিশেষ করে আপনার পেট ভাল আছে কিনা বলে দিতে পারে হাতের তালু। একাধিক গবেষণায় দেখা গিয়েছে, হাতের তালুতে ফুটে ওঠে পেটের সমস্যার নানা লক্ষণ। আসলে হাতের তাপমাত্রার সঙ্গে আমাদের অন্ত্রের স্বাস্থ্যের সম্পর্ক রয়েছে। শুধু পেট নয়, থাইরয়েড থেকে ডায়াবেটিসের মতো ক্রনিক অসুখেরও হাতে উপসর্গ দেখা যায়৷ 

*  ঠান্ডা হাতের তালু: রক্ত ​​সঞ্চালন ঠিক না হলে বা থাইরয়েডের সমস্যার ইঙ্গিত হতে পারে অস্বাভাবিক ঠান্ডা হাত। আবার আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রমের মতো অন্ত্রের সমস্যার ক্ষেত্রেও হাত ঠান্ডা থাকতে পারে। 

* গরম, লালচে হাতের তালু: হাতের তালু যদি বেশি গরম হয় কিংবা ত্বকে লালচে ভাব বাড়লে তার পিছনে হজমের সমস্যা থাকতে পারে ৷ এছাড়াও এটি হাইপারথাইরয়েডিজম এবং ফাইব্রোমায়ালজিয়া, নিউরোএন্ডোক্রাইন সহ আরও অনেক শারীরিক সমস্যার কারণেও হতে পারে। আবার উষ্ণ আবহাওয়া, শরীরচর্চার পরে এবং উচ্চ রক্তচাপে হাতের তালু গরম হয়ে উঠতে দেখা যায়। অনেক সময়ে কোনও অটো ইমিউন রোগ থাকলে কিংবা অন্তঃসত্ত্বা মহিলাদেরও হাতের তালু লাল হতে পারে।

* হাত ঘামা: হাতের তালু অতিরিক্ত ঘামলে তার নেপথ্যে থাকতে পারে হাইপারহাইড্রোসিস। এটি এমন একটি শারীরিক অবস্থা যা অতিরিক্ত সক্রিয় ঘাম গ্রন্থির কারণে হয়। একইসঙ্গে ডায়াবেটিস এবং থাইরয়েড কিংবা এই অসুখগুলির নির্দিষ্ট কিছু ওষুধ খাওয়ার কারণেও হাত বেশি ঘামতে পারে।

* হাতে তালুতে শুষ্কতা, চুলকানি: কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা এবং ডায়রিয়ার মতো অন্ত্রের সমস্যার কারণে হাতের তালু শুষ্ক হয়ে ওঠে কিংবা চুলকানি হতে পারে। এটি লিভার, থাইরয়েড, ত্বকের অ্যালার্জি বা সংক্রমণের কারণেও হতে পারে।

মনে রাখবেন, হাতের তালু বিভিন্ন রোগের ইঙ্গিত হতে পারে ঠিকই, তবে কোনও লক্ষণ নজরে এলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্র‍য়োজন। তাহলেই ঠিক সময়ে নির্দিষ্ট রোগের চিকিৎসা শুরু করা সম্ভব হবে৷


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া