রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'সঙ্গীনী'র সঙ্গে ছবি ভাইরাল! এরপরই কড়া পদক্ষেপ লালুর, বড় ছেলে তেজপ্রতাপকে দল থেকে বহিষ্কার

RD | ২৫ মে ২০২৫ ২২ : ১২Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: নানা কারণে বড় ছেলে তেজপ্রতাপকে নিয়ে অতিষ্ট বিহারের যাদব পরিবার। এবার সহ্যের সীমা অতিক্রম করতেই রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) থেকে তেজপ্রতাপকে বহিষ্কার করলেন দলের পৃষ্ঠপোষক লালুপ্রসাদ যাদব। ছয় বছরের জন্য দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। 'দায়িত্বজ্ঞানহীন আচরণ' এবং পারিবারিক মূল্যবোধ এবং জনসাধারণের শিষ্টাচার থেকে বিচ্যুতির কারণেই এই কঠোর পদক্ষেপ করা হল বলে জানানো হয়েছে।

শনিবারই লালুপ্রসাদ যাদবের বড় ছেলে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছিলেন। সেখানে তিনি অনুষ্কা যাদবের সঙ্গে তাঁর দীর্ঘস্থায়ী সম্পর্কের ঘোষণা করেছিলেন। বলেছিলেন যে, তাঁরা গত ১২ বছর ধরে প্রেম এবং সম্পর্কের মধ্যে রয়েছে।

এই সোশ্যাল মিডিয়া পোস্টে ঘিরে হইহই পড়ে যায়। তার একদিনের মধ্যেই ছেলেক দল থেকে বার করে দিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। লালু বলেছেন যে, ব্যক্তিগত জীবনে নৈতিক মূল্যবোধ উপেক্ষা করা সামাজিক ন্যায়বিচারের জন্য দলের সম্মিলিত সংগ্রামকে দুর্বল করে তোলে। তেজপ্রতাপের আচরণ পারিবারিক মূল্যবোধ বা ঐতিহ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না।

হিন্দিতে লেখা একটি পোস্টে লালু যাদব বলেছেন, "ব্যক্তিগত জীবনে নৈতিক মূল্যবোধ উপেক্ষা করা সামাজিক ন্যায়বিচারের জন্য আমাদের সম্মিলিত সংগ্রামকে দুর্বল করে তোলে। জ্যেষ্ঠ পুত্রের কার্যকলাপ, জনসাধারণের আচরণ এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ আমাদের পারিবারিক মূল্যবোধ এবং ঐতিহ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। অতএব, উপরোক্ত পরিস্থিতির কারণে, আমি তাঁকে দল এবং পরিবার থেকে অপসারণ করছি। এখন থেকে, দল এবং পরিবারে তাঁর কোনও ভূমিকা থাকবে না। তাঁকে ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হল।" 

ওই পোস্টেই উল্লেখ রয়েছে, "তিনি ভালো-মন্দ এবং ব্যক্তিগত জীবনের গুণ-অপমানের মধ্যে পার্থক্য করতে সক্ষম। যে কেউ তাঁর সঙ্গে সম্পর্ক রাখতেই পারে। এসব তাঁর নিজস্ব বিবেচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত। আমি সর্বদা জনসাধারণের পক্ষে। পরিবারের বাধ্য সদস্যরা জনসাধারণের জীবনে এই ধারণা গ্রহণ করেছেন এবং অনুসরণ করেছেন। ধন্যবাদ।" 

লালু যাদবের ছোট ছেলে এবং তেজপ্রতার ছোট ভাই তেজস্বী যাদব রবিবার পাটনায় এই পদক্ষেপ প্রসঙ্গে জানান, একজনের রাজনৈতিক এবং ব্যক্তিগত জীবন আলাদা রাখা উচিত। তেজস্বী যাদব বলেন, "আমি এই সব পছন্দ করি না এবং সহ্যও করি না। ব্যক্তিগত জীবন আলাদা হওয়া উচিত। তিনি বড়, এবং নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাঁর রয়েছে। কিন্তু লালুজিও একটি টুইটের মাধ্যমে তাঁর চিন্তাভাবনা স্পষ্ট করেছেন। তিনি যা সঠিক মনে করেছেন তাই করেছেন। আমি সংবাদ মাধ্যমেই এই বিষয়ে জানতে পেরেছি।" 

তবে, শনিবার সঙ্গীর সঙ্গে ওই পোস্টের পর তেজপ্রতাপ দাবি করেছিলেন যে, তাঁর সোশাল মিডিয়া ্্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। তাঁর ও পরিবারের অবমাননার জন্যই ওই ছবি পোস্ট করা হয়েছিল। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া