রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বন্ধুর মার্কশিট চুরি, তাঁর নামেই সরকারি হাসপাতালে ডাক্তারি! রোগীর মৃত্যুতে বেরিয়ে এল যুবকের সব কুকীর্তি

Riya Patra | ২৫ মে ২০২৫ ২১ : ৪৮Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: এ যেন সিনেমা। নাম অন্য। কিন্তু অন্য নামে পরিচিতি। অন্যের নাম নিয়ে বেঁচে থাকা। সেই নামে পরীক্ষা, সেই নামেই সরকারি হাসপাতালে চাকরি। চিকিৎসা। এক মৃত্যুতে মুখশ খুলে গেল যুবকের। বেরিয়ে এল সব কুকীর্তি।

তদন্তকারীরা জানাচ্ছেন, অন্যের নামে বেঁচে থাকা যুবকের আসল নাম সত্যেন্দ্র। কিন্তু এতদিন পরিচিত ছিলেন বন্ধুর নামে, ব্রিজরাজ বলে সকলে চিনতেন তাঁকে। একসঙ্গেই স্কুলে পড়তেন। কাটনির সেই বন্ধুর মার্কশিট চুরি করে নিয়েছিলেন সুযোগ বুঝে। তারপর ওই মার্কশিট দিয়ে উপজাতি কোটায় এমবিবিএস পরীক্ষায় বসা এবং কোটায় সুযোগ পাওয়া। সরকারি এবং বেসরকারি হাসপাতালে বহাল তবিয়তে চাকরি করা।

এসবকিছু সামনে এসছে একটি মৃত্যুকে কেন্দ্র করে। মধ্যপ্রদেশের মার্বেল সিটি হাসপাতাল। রেলের এক কর্মী তাঁর মা-কে ভর্তি করিয়েছিলেন ওই হাসপাতালে। চিকিৎসা করেছিল ওই যুবক। আধিকারিকের মায়ের মৃত্যুর ঘটনার হাসপাতাল কর্তৃপক্ষের বেশকিছু ঘটনায় খটকা লাগে রেলের কর্মীর। চিকিৎসকের অতীত পরিচয়ের খোঁজ শুরু করেন। 

তারপরেই সামনে আসে তথ্য, দিনের পর দিন নিজেকে ব্রিজরাজ উইকে হিসেবে পরিচয় দেওয়া যুবক আসলে সত্যেন্দ্র নিষাদ। জব্বলপুরের প্রধান চিকিৎসা ও স্বাস্থ্য কর্মকর্তা (সিএমএইচও) ডাঃ সঞ্জয় মিশ্র বলেন, "প্রতিটি রেজিস্টার্ড হাসপাতালের বৈধ চিকিৎসকের শংসাপত্র জমা দিতে হবে। এই ক্ষেত্রে, দ্বাদশ শ্রেণির মার্কশিট থেকে জালিয়াতি পাওয়া গেছে। আমরা বিশ্ববিদ্যালয় এবং এমসিআই থেকে সার্টিফিকেট যাচাই করি। কিন্তু যদি সেই নথিগুলি শুরু থেকেই জাল হয়, তাহলে জালিয়াতি সনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এখন পুলিশি ব্যবস্থা নেওয়া অপরিহার্য।" ওই যুবকের বিরুদ্ধে একাধিক ধারায় ওমতি থানায় মামলা দায়ের হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া