রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৫ মে ২০২৫ ২১ : ২৪Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: কাশ্মীরের পহেলগাঁওয়ে নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে পাকিস্তানের জঙ্গিঘাঁটি লক্ষ্য করে অপারেশন সিঁদুর চালিয়েছিল ভারত। শত্রু দেশের সন্ত্রাসবাদকে তছনছ করে দিয়ে রবিবার প্রথমবার মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন ভাষণ দেওয়ার পাশাপাশি মোদি ভারতীয় সশস্ত্র বাহিনীর অভিযানে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে ধ্বংস হওয়া জঙ্গি ঘাঁটি গুলির ছবিও প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর ৭ মে ভারত ‘অপারেশন সিঁদুর’ কার্যকর করে। ভারতীয় সেনার হামলার ধ্বংস হয় লস্কর-ই-তইবা, জইশ-ই-মহম্মদ এবং হিজবুল মুজাহিদিনের একাধিক ঘাঁটি। মোদি এদিন বলেন, ‘অপারেশন সিঁদুর আমাদের দৃঢ়তা, সাহস এবং বদলে যাওয়া ভারতের প্রতিচ্ছবি। এটি সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে নতুন শক্তি ও আত্মবিশ্বাস এনে দিয়েছে’। তাঁর মতে, এই অভিযান ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর পরিকল্পনা ও কৌশলের অন্যতম নিদর্শন। সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের ‘জিরো টলারেন্স’ নীতিকে আরও একবার প্রতিষ্ঠিত করেছে এই অপারেশন।
Operation Sindoor has ignited a spirit of patriotism among people across India. It has also renewed our people’s quest to be self-reliant. #MannKiBaat pic.twitter.com/vXKXdC4seO
— Narendra Modi (@narendramodi) May 25, 2025
হিন্দু বিবাহিত মহিলাদের কপালে ‘সিঁদুর’ মুছে দেওয়ার ঘটনা থেকেই ভারতীয় সেনার অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুর। মোদি বলেন, ‘সিঁদুর’ ভারতের সংকল্প ও প্রতিশোধের প্রতীক। প্রসঙ্গত, পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত শিবিরের মোট ৯টি জঙ্গি শিবিরে মিসাইল হামলা চালিয়েছিল ভারত। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের কোটলিতে গুলপুর ও আব্বাস শিবির এবং ভিম্বারে বারনালা শিবিরের ধ্বংস হওয়া ছবি দেখান প্রধানমন্ত্রী। লস্কর জঙ্গিদের অন্যতম শক্ত ঘাঁটি ছিল এগুলি। ধ্বংস করা হয় পাকিস্তানের ভাওয়ালপুরে মারকাজ সুবহান শিবির। যা জইশ-ই-মহম্মদের ঘাঁটি বলে পরিচিত। একইসঙ্গে ধ্বংস করা হয় লস্কর-এর মারকাজ তাইবা (মুরিদকে), যা ২০০৮ সালের মুম্বই হামলার মতো একাধিক ঘটনার সঙ্গে জড়িত ছিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?