বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | পারমাণবিক অস্ত্র আধুনিকীকরণ করছে পাকিস্তান, মদত দিচ্ছে চিন, লক্ষ্য ভারত? মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

RD | ২৫ মে ২০২৫ ২১ : ১৫Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: চিনের সামরিক ও অর্থনৈতিক সহায়তায় পাকিস্তান তাদের পারমাণবিক অস্ত্র আধুনিকীকরণ করছে। রবিবার মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা প্রকাশিত সর্বশেষ 'ওয়ার্ল্ড থ্রেট অ্যাসেসমেন্ট' রিপোর্টে এই তথ্য মিলেছে। ভারতকে ভয় দেখাতেই পাকিস্তানের এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।  

ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, আগামী বছরের জন্য পাকিস্তানি সেনাবাহিনীর শীর্ষ অগ্রাধিকারের মধ্যে রয়েছে আঞ্চলিক প্রতিবেশীদের সঙ্গে সীমান্তে সংঘর্ষ এবং পারমাণবিক অস্ত্রের আধুনিকীকরণ অব্যাহত রাখা।

'ওয়ার্ল্ড থ্রেট অ্যাসেসমেন্ট' রিপোর্ট অনুসারে, "পাকিস্তান তার পারমাণবিক অস্ত্র আধুনিকীকরণ করছে এবং পারমাণবিক উপকরণ, পারমাণবিক কমান্ড এবং নিয়ন্ত্রণের নিরাপত্তা বজায় রাখছে। পাকিস্তান প্রায় নিশ্চিতভাবেই বিদেশি সরবরাহকারী এবং মধ্যস্থতাকারীদের কাছ থেকে গণবিধ্বংসী পণ্য সংগ্রহ করে।" 

রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে, পাকিস্তান গণবিধ্বংসী অস্ত্র (WMD) তৈরির জন্য চিন থেকে উপকরণ এবং প্রযুক্তি পাচ্ছে, যার মধ্যে কিছু স্থানান্তর করা হয় হংকং, সিঙ্গাপুর, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরশাহীর মতো দেশগুলির মাধ্যমে।

যদিও চিন পাকিস্তানের সামরিক সরঞ্জামের প্রধান সরবরাহকারী, তবুও পাকিস্তানে কর্মরত চিনা নাগরিকদের লক্ষ্য করে ধারাবাহিক সন্ত্রাসবাদী হামলার কারণে ইসলামাবাদের প্রতি মোহভঙ্গ হচ্ছে বেজিংয়ের। সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে।

'ওয়ার্ল্ড থ্রেট অ্যাসেসমেন্ট' রিপোর্ট বলা হয়েছে যে, "ভারতকে, পাকিস্তান নিজেদের অস্তিত্বের হুমকি হিসেবে দেখে। ভারতের প্রচলিত সামরিক সুবিধাকে খাটো করার জন্য যুদ্ধক্ষেত্রের পারমাণবিক অস্ত্রের উন্নয়ন-সহ সামরিক ভাণ্ডার আধুনিকীকরণের প্রচেষ্টা চালিয়ে যাবে।"  

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া