রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'মরতে পারো না?', গর্ভপাতের জেরে নির্মম নির্যাতন, ভালবেসে বিয়ের চার মাস পর আত্মঘাতী তরুণী

Pallabi Ghosh | ২৫ মে ২০২৫ ২১ : ০২Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: ভালবেসে বিয়ে করেছিলেন মাত্র চার মাস আগে। তার মধ্যেই শ্বশুরবাড়িতে নির্মম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন ২৩ বছরের এক তরুণী। স্বামী, ননদের কটুক্তি, মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে অবশেষে চরম পদক্ষেপ করলেন নববধূ। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন তিনি। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাবাদে। চরম পদক্ষেপের সময় একটি ভিডিও রেকর্ড করেন তরুণী। কাঁদতে কাঁদতে জানান, গর্ভপাতের জেরেই শ্বশুরবাড়িতে চরম নির্যাতনের শিকার হয়েছেন তিনি। তাঁর স্বামী বেঙ্গালুরুতে কাজ করেন। চার মাস আগে ভালবেসে বিয়ে করেন তাঁরা। বিয়ের পর শ্বশুরবাড়িতেই থাকতেন। কয়েক সপ্তাহ আগে তাঁর গর্ভপাত হয়। তারপরেই চরম অত্যাচার শুরু হয়। 

 

তরুণী জানিয়েছেন, বারবার স্বামী বলতেন, 'তুমি মরে যেতে পারো না!'। গর্ভপাতের পর ঘরের আলো, পাখা নিভিয়ে দিতেন ননদ, শাশুড়ি। ইলেক্ট্রিসিটি বন্ধ করে দিনের পর দিন অন্ধকার ঘরে ফেলে রাখতেন তাঁকে। চিকিৎসার যা খরচ হয়েছে, তা সমস্ত ফেরত দেওয়ার জন্য চাপ দিতেন শ্বশুর ও ননদ। গর্ভপাতের জন্য বারবার তাঁকেই দায়ী করতেন সকলে। এই চরম পদক্ষেপের জন্য ননদ, শ্বশুর, শাশুড়ি, স্বামীকে দায়ী করেছেন তরুণী। 

 

মৃতার বাবা পুলিশকে জানিয়েছেন, গতকাল রাতেই ফোন করে অত্যাচারের বিষয়টি জানিয়েছিলেন। বারবার তাঁকে ফিরিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ করেছিলেন। আজ সকালে আর সাড়াশব্দ না পাওয়ায় শ্বশুরবাড়িতে সকলে হাজির হন‌। তাঁর ঘর থেকে নিথর দেহ উদ্ধার করা হয়েছে। এরপর পুলিশে শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তরুণীর বাবা। ঘটনার মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া