শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ২৫ মে ২০২৫ ২০ : ০৬Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উত্তরপ্রদেশ, বিহার এবং ওড়িশার কৃষকদের জন্য ফিলিপাইনের দু’টি জাত থেকে তৈরি একটি নতুন উচ্চ ফলনশীল ধানের প্রজাতির চাষ চালু করল কেন্দ্রীয় সরকার। ‘মালব্য ম্যানিলা সিঞ্চিত ধান-১’ বা এমএমএসডি নামের এই নতুন প্রজাতিটি পূর্ব ভারতে ধান চাষে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে বলে মনে করা হচ্ছে। প্রায় ১৮ বছরের গবেষণার পর, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় এবং ম্যানিলার আন্তর্জাতিক ধান গবেষণা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে এই খরা-প্রতিরোধী এবং উচ্চ-ফলনশীল ধান তৈরি করা হয়েছে বলে খবর।
এই নতুন জাতের ধানের উৎপাদনশীলতা প্রচলিত ধানের চেয়ে বেশি। এছাড়াও, এই ধান দ্রুত পাকে এবং এই ধানের কাণ্ড শক্তিশালী, যা এটিকে বাতাস এবং খরা পরিস্থিতি সহ্য করতে সাহায্য করে। এই নতুন প্রজাতির ধান তৈরির নেপথ্য কারিগর বিএইচইউ-এর প্রধান বিজ্ঞানী শ্রাবণ কুমার সিং। বিজ্ঞানী বলেন, “এই জাতের উৎপাদনশীলতা হেক্টর প্রতি ৫৫-৬৪ কুইন্টাল, যা ভারতের গড় উৎপাদনশীলতার (প্রায় ২৯ কুইন্টাল) দ্বিগুণ।” তিনি আরও জানান, এই ধান পাকতে সময় লাগে ১১৫-১২০ দিন, যেখানে সাধারণ জাতের ক্ষেত্রে সময় লাগে ১৩৫-১৫০ দিন।
প্রসঙ্গত, বিজ্ঞানীরা এই নতুন প্রজাতিটি তৈরি করতে ফিলিপাইনের স্থানীয় দু’টি আইআর-সিরিজের ধানের জাত ব্যবহার করেছেন। আইআর সিরিজের বিখ্যাত ধান আইআর-৮, ১৯৭০-এর দশকে ‘মিরাকল রাইস’ বা ‘অলৌকিক ধান’ হিসেবে বিবেচিত হত এবং এটি ক্ষুধা মোকাবিলায় বিশ্বব্যাপী খাদ্য উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করেছিল। আইসিএআর-এর মূল্যায়ন অনুসারে, বিহার, উত্তরপ্রদেশ এবং ওড়িশায় এই ধান আশাব্যঞ্জক সাড়া ফেলেছে।
অধ্যাপক শ্রাবণ কুমার সিং জানিয়েছেন শুধু উৎপাদনশীলতা নয়, এই চাল স্বাদেও বেশ ভাল। এই চালের দানা লম্বা (প্রায় ৭ মিমি) এবং সরু হয়, যা ‘লং ফাইন গ্রেইন’ বা লম্বা সরু দানার চালের শ্রেণীভুক্ত। অর্থাৎ এটি অনেকটা বাসমতী চালের মতো দেখতে। তাছাড়া ধান থেকে চাল তৈরির সময় এই চল গোটা বা অক্ষত থাকে, চাল ভাঙার পরিমাণ কম। যা সাধারণত রান্নার পর দেখতে ও খেতে ভাল হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?