রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২৫ মে ২০২৫ ১৯ : ০৪Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: অপারেশন সিঁদুর কেবল একটি সামরিক মিশন নয়, বরং 'পরিবর্তনশীল ভারতের মুখ' যা বিশ্ব মঞ্চে দেশের সংকল্প, সাহস এবং ক্রমবর্ধমান শক্তির প্রতিফলন। মাসের শেষ রবিবার 'মন কী বাত' অনুষ্ঠানে এমনই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, "আজ সমগ্র দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, ক্রোধ এবং দৃঢ়তায় ভরা।"
মোদি অপারেশন সিঁদুরকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ের একটি মোড় হিসেবে প্রশংসা করেছেন। এই অভিযানকে ভারতের ক্রমবর্ধমান শক্তি এবং উদ্দেশ্যের স্পষ্টতার প্রতীক হিসেবে বর্ণনা করেছেন। প্রধানমন্ত্রীর কথায়, "অপারেশন সিঁদুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে নতুন আত্মবিশ্বাস এবং শক্তি সঞ্চার করেছে।"
সীমান্তের ওপারে গিয়ে জঙ্গিদের ঘাঁটি ধ্বাংস করেছে ভারতীয় বাহিনী। সেই নির্ভুল আক্রমণকে প্রধানমন্ত্রী "অসাধারণ" বলে প্রশংসা করেছেন। মোদি জোর দিয়ে বলেছেন যে, অপারেশনটি এককালীন সামরিক পদক্ষেপ ছিল না, বরং একটি পরিবর্তনশীল এবং দৃঢ় ভারতের প্রতিফলন ছিল।
মোদির দাবি, "অপারেশন সিঁদুর আমাদের সংকল্প, সাহস এবং পরিবর্তিত ভারতের প্রতিচ্ছবি।" এই অভিযানের প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। ব্যাখ্যা করেছেন কীভাবে অপরেশন সিঁদুর অভিযান গোটা দেশকে গভীরভাবে অনুরণিত করেছে।
Sharing this month's #MannKiBaat. Do tune in! https://t.co/vYQSKQr48T
— Narendra Modi (@narendramodi) May 25, 2025
অপারেশনের সাফল্যের পর সশস্ত্র বাহিনীর প্রতি শ্রদ্ধা জানাতে একাধিক উদ্যোগ হয়েচে, যার মধ্যে রয়েছে সোশ্যাল মিডিয়ায় দেশাত্মবোধক কবিতা থেকে শুরু করে শিশুদের আঁকা ছবি এবং বিশাল তিরঙ্গা যাত্রা। সেকথা তুলে ধরে মোদি বলেন, "অনেক শহরে, যুবকরা নাগরিক প্রতিরক্ষার জন্য স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছে, কবিতা লিখেছে, সংকল্পের গান গেয়েছে এবং শিশুরা শক্তিশালী বার্তা বহনকারী ছবি তৈরি করেছে। কাটিহার এবং কুশিনগরের মতো শহরে একাধিক পরিবার অভিযানের সম্মানে তাঁদের নবজাতকদের নাম রেখেছে সিঁদুর।"
প্রধানমন্ত্রী 'আত্মনির্ভর ভারত'-এর চেতনা অনুসরণ করে অপারেশন সিঁদুর মিশনের সাফল্যের জন্য ভারতের স্বদেশী প্রতিরক্ষা ক্ষমতাকে কৃতিত্ব দিয়েছেন। বলেন, "এটি ছিল আমাদের সৈন্যদের চূড়ান্ত সাহসিকতা, যা ভারতে তৈরি অস্ত্র, সরঞ্জাম এবং প্রযুক্তির শক্তি নির্ভর।"
অপারেশন সিঁদুর-পরবর্তী 'ভোকাল ফর লোকাল' অভিযানের প্রতি দেশজুড়ে এক নতুন উদ্যমের কথা উল্লেখ করে মোদি বলেন, এই অভিযান কেবল দেশপ্রেমকেই অনুপ্রাণিত করেনি বরং আত্মনির্ভরতার চেতনাকেও শক্তিশালী করেছে। তাঁর কথায়, "এই বিজয় আমাদের প্রকৌশলী, প্রযুক্তিবিদ এবং প্রতিটি অবদানকারী নাগরিকের ঘামের ফসল।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?