শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৫ মে ২০২৫ ১৮ : ৪৯Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার বড়পর্দায় আত্মপ্রকাশ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে চূড়ান্ত চর্চা। শ্রীরাম রাঘবনের পরিচালনায় আসছে যুদ্ধভিত্তিক ছবি ‘ইক্কিস’—ভারতের কনিষ্ঠতম পরমবীর চক্রজয়ী ভারতীয় জওয়ান অরুণ ক্ষেত্রপাল-এর জীবন অবলম্বনে তৈরি এই ছবির ঘোষণার ভিডিয়ো সামনে আসতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া।
অগস্ত্যের বলিউড ডেবিউ নিয়ে যতটা উত্তেজনা, ততটাই আলোচনার কেন্দ্রে আরেকটি বিষয়—শাহরুখ কন্যা সুহানা খানের পাশে থাকা।যদিও তাঁরা মুখে কিছু বলেননি, কিন্তু বলিউডের অন্দরমহলে গুঞ্জন—এই দু’জনের সম্পর্ক বেশ ‘বিশেষ’। বহুদিন ধরেই শোনা যাচ্ছে, অগস্ত্য-সুহানার মধ্যে রয়েছে গভীর বন্ধুত্ব, যার রসায়নে লেগেছে প্রেমের আঁচ! আর সেই গুঞ্জন যেন আরও খানিকটা সত্যি করল সুহানার ইনস্টাগ্রাম স্টোরি—‘ইক্কিস’-এর ঘোষণার ভিডিয়ো শেয়ার করে, সঙ্গে দিলেন একটা হার্ট ও স্মাইলি ইমোজি!
শুধু সুহানাই নন, অগস্ত্যের ঘনিষ্ঠ বান্ধবী অনন্যা পাণ্ডেও তার ইনস্টাগ্রাম স্টোরিতে ‘ইক্কিস’ শেয়ার করে জানালেন গর্বের বার্তা—দিলেন জাতীয় পতাকা আর হাত জোড়ার ইমোজি। অগস্ত্যর আদরের নামে লিখলেন “অ্যাগি”। অগস্ত্যের দিদি নব্যা নভেলি নন্দাও কমেন্টে দিয়েছেন লাল হৃদয়ের প্রতিক্রিয়া। এমনকি অক্ষয় কুমারের ভাইঝি নওমিকা সারান-ও জানালেন ভালবাসা।
ছবির প্রযোজক দীনেশ ভিজান ও ম্যাডক ফিল্মস ‘ইক্কিস’ নিয়ে লিখেছে— “সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ইক্কিস—এক সাহসী সেনা ও পুত্রের গল্প। ভারতীয় সেনার গর্ব, অরুণ ক্ষেতরপালকে নিয়ে তৈরি এই যুদ্ধচিত্র মুক্তি পাবে ২০২৫ সালের ২ অক্টোবর, মহাত্মা গান্ধীর জন্মদিনে।”
ছবিতে অগস্ত্যের সঙ্গে থাকছেন ধর্মেন্দ্র ও জয়দীপ আহলাওয়াত। তবে এই সিনেমার মূল হিরো অগস্ত্য—আর তার কাঁধে সেই চরিত্র, যিনি ভারতের ইতিহাসে রয়ে গেছেন সাহসিকতার চরম উদাহরণ হয়ে।
যুদ্ধের আবহে শুরু হয় ঘোষণার ভিডিয়ো—১৯৭১ সালের বসন্তে যুদ্ধ চলাকালীন অরুণের মৃত্যুসংবাদ তাঁর বাবাকে জানানো চিঠির আবেগঘন পাঠে। তারপর একের পর এক ছায়াময় যুদ্ধদৃশ্য—বিস্ফোরণ, ধোঁয়ার মধ্যে শত্রুর মুখোমুখি অরুণ ক্ষেত্রপাল, অনড়, নির্ভীক, দেশভক্তিতে দীপ্ত।
এই ইমোশন, এই গর্ব—‘ইক্কিস’ যেন শুধু অগস্ত্যর বলিউডে পা রাখার গল্প নয়, বরং এক সাহসী শহিদের আত্মবলিদানকে নতুন প্রজন্মের সামনে নিয়ে আসার অনন্য প্রয়াস।
এই যুদ্ধচিত্র শুধু বিনোদন নয়—ইতিহাস, দেশপ্রেম, ও আত্মত্যাগের মেলবন্ধন!
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?