মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৫ মে ২০২৫ ১৬ : ১২Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ১৬ বছরে প্রথমবার আগাম বর্ষা কেরলে। নির্ধারিত সময়ের অনেক আগেই দ্রুত গতিতে বর্ষার প্রবেশ রাজ্যে রাজ্যে। ইতিমধ্যেই প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হয়েছে একাধিক রাজ্যে। শনিবার ভারী বৃষ্টির জেরে হঠাৎ হড়পা বানের সাক্ষী থাকল হিমাচল প্রদেশ। ভারী বৃষ্টি, ঝড়ের জেরে কোথাও হড়পা বান, কোথাও আবার ধস নেমেছে। সবমিলিয়ে মে মাসের শেষভাগ থেকেই ভোগান্তি শুরু হিমাচল প্রদেশে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার হিমাচল প্রদেশের কুলুতে ভারী বৃষ্টির জেরে হড়পা বান হয়। নির্মন্দের জগৎখানার কাছে প্রায় ২০-২৫টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। জলের তোড়ে ভেসে যায় একাধিক গাড়ি। সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট নির্মন্দ মনমোহন সিং জানিয়েছেন, ভারী বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই। তবে কমপক্ষে ২৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
গতকাল দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে পাহাড় থেকে ধস নামে। রামপুর এবং কিন্নৌরের মধ্যবর্তী ঝাকরিতে হিন্দুস্তান-তিব্বত সড়ক, জাতীয় মহাসড়ক-৫ বন্ধ হয়ে যায়। ভারী বৃষ্টিতে শতদ্রু নদীর জল বিপদসীমা পার করেছে।
মৌসম ভবন জানিয়েছে, আগামী ছ'দিন হিমাচল প্রদেশে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী সপ্তাহের শুরুতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ১২টি জেলাতেই। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?