শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | টানা ছ'ঘণ্টা ভারী বৃষ্টি, সঙ্গে তুমুল ঝড়, জল থইথই দিল্লির রাস্তাঘাট, ১০০-র বেশি বিমান চলাচল ব্যাহত

Pallabi Ghosh | ২৫ মে ২০২৫ ১৫ : ২৩Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: একটানা প্রবল ঝড়বৃষ্টি। সপ্তাহান্তে ফের বিপর্যস্ত দিল্লি ও সংলগ্ন এলাকা। টানা ভারী বৃষ্টির জেরে জলমগ্ন অধিকাংশ রাস্তাঘাট। তুমুল দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে আবারও ব্যাহত বিমান পরিষেবা। সবমিলিয়ে রবিবাসরীয় সকাল থেকে চরম ভোগান্তি দিল্লিবাসীর। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার রাতে মৌসম ভবন জানায়, রাত থেকেই দিল্লিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টি ও ধুলোঝড়ের সম্ভাবনাও রয়েছে। পূর্বাভাস সত্যি করে গতকাল রাত সাড়ে ১১টা থেকে দিল্লিতে ঝড়বৃষ্টি শুরু। রবিবার ভোর সাড়ে ছ'টা পর্যন্ত টানা ভারী বৃষ্টি হয়েছে দিল্লি জুড়ে। 

 

প্রবল বৃষ্টির জেরে দিল্লি মিন্টো রোড, মোতি বাগ, দিল্লি ক্যান্টনমেন্ট, দিল্লি বিমানবন্দরের ১ নম্বর টার্মিনাল জলমগ্ন হয়ে পড়ে। কয়েকটি রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। কিছু এলাকায় জল জামায় ধীর গতিতে যান চলাচল হচ্ছে। 

 

অন্যদিকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবারেও বিমান চলাচল ব্যাহত। সকাল থেকে এখনও পর্যন্ত ১০০-র বেশি বিমান দেরিতে ওঠানামা করছে। ইন্ডিগো বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য কমপক্ষে দু'ঘণ্টা দেরিতে ওঠানামা করছে বিমান। ঝড়ের জেরে ২৫টি বিমানের পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। 

 

শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত ঝড়বৃষ্টির কারণে দিল্লির তাপমাত্রা হু হু করে কমেছে। মৌসম ভবন জানিয়েছে, রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী বুধবারের মধ্যে ফের দাবদাহের পরিস্থিতি ফিরবে‌। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া