রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বায়ুসেনার গুরুত্বপূর্ণ তথ্য পাচার! পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গুজরাটে গ্রেপ্তার স্বাস্থ্যকর্মী

AD | ২৪ মে ২০২৫ ০০ : ৩৬Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: জ্যোতি মালহোত্রার ঘটনা এখনও থিতিয়ে পড়েনি। এরই মাঝে গ্রেপ্তার আরও এক গুপ্তচর। পাকিস্তানি গুপ্তচরের সঙ্গে সামরিক ঘাঁটি সম্পর্কিত সংবেদনশীল তথ্য ভাগ করে নেওয়ার অভিযোগে গুজরাটের সীমান্তবর্তী জেলা কচ্ছে নিযুক্ত একজন চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীকে গ্রেপ্তার করেছে গুজরাট সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস)। শনিবার এটিএস এই তথ্য জানিয়েছে।

এটিএস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অভিযুক্তের নাম সহদেবসিংহ গোহিল (২৮)। তাঁকে এক পাকিস্তানি চর অদিতি ভরদ্বাজ নাম ভাঁড়িয়ে ফাঁদে ফেলেছিলেন। গোহিলকে ওই এলাকায় নির্মীয়মান সীমান্তরক্ষী বাহিনী এবং ভারতীয় নৌবাহিনীর ঘাঁটি সম্পর্কে তথ্য পাচারের জন্য প্রলুব্ধ করা হয়েছিল।

পুলিশ সুপার (এটিএস) সিদ্ধার্থ কোরুকোন্ডা জানিয়েছেন, কচ্ছের লাখপতের বাসিন্দা গোহিল ২০২৩ সালের জুন থেকে পাকিস্তানি গুপ্তচরকে টাকার বিনিময়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কচ্ছ জেলার বিভিন্ন বিএসএফ এবং নৌবাহিনীর ঘাঁটির ছবি এবং ভিডিও শেয়ার করছিলেন।

পাকিস্তানি এজেন্টটি ২০২৩ সালের জুন মাসে লখপতের মাতা নো মাধ গ্রামের একটি সরকারি কেন্দ্রে চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মী গোহিলের সঙ্গে তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন এবং তাঁর সঙ্গে বন্ধুত্ব পাতেন।

পুলিশ সুপার জানিয়েছেন, গোহিল জানতেন যে ওই মহিলা একজন গুপ্তচর। তিনি বলেন, "তাঁর বিশ্বাস জয় করার পরে এজেন্টটি বিএসএফ এবং ভারতীয় নৌবাহিনীর অফিস এবং তাঁর গ্রামের আশেপাশে চলতে থাকা নির্মাণ কাজের ছবি এবং ভিডিও চেয়েছিল। গোহিল সেই অনুরোধ ফেলতে পারেননি। গোপন তথ্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করেছিলেন।" 

২০২৫ সালের জানুয়ারিতে, গোহিল তার আধার কার্ড ব্যবহার করে একটি সিম কার্ড সংগ্রহ করেন এবং পাকিস্তানি এজেন্টের সঙ্গে ওটিপি শেয়ার করেন। যার ফলে প্রতিবেশী দেশ থেকে সেই নম্বরের সঙ্গে সংযুক্ত হোয়াটসঅ্যাপ ব্যবহার করা আরও সহজ হয়ে যায়।

করুকোন্ডা জানিয়েছেন, একটি গোপন তথ্যের ভিত্তিতে তাঁকে কয়েকদিন আগে জিজ্ঞাসাবাদের জন্য এটিএস অফিসে আনা হয়েছিল এবং তাঁর ফোনটি ফরেন্সিক বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছিল।

তিনি বলেন, “ফরেন্সিক বিশ্লেষণে দেখা গিয়েছে, গোহিল যে দু’টি নম্বরে তথ্য পাচার করতেন, সেই দু’টি বর্তমানে পাকিস্তান থেকে পরিচালিত হচ্ছে। আমরা আরও জানতে পেরেছি যে কিছুক্ষণ আগে সেই তথ্য ভাগাভাগি করার জন্য তিনি একজন অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে ৪০,০০০ টাকা নগদ পেয়েছিলেন।"

তদন্তের পর, এটিএস গোহিলকে গ্রেপ্তার করে এবং তার এবং পাকিস্তানি এজেন্টের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ধারা ৬১ (অপরাধমূলক ষড়যন্ত্র) এবং ১৪৮ (সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা) এর অধীনে এফআইআর দায়ের করা হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া