রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২৪ মে ২০২৫ ২৩ : ১৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ১৭ বছরের নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠল কর্নাটকের বেলগাঁও জেলার একটি রাম মন্দিরের সন্ন্যাসীর বিরুদ্ধে। পুলিশ পকসো আইনে ওই অভিযুক্ত সন্ন্যাসীর বিরুদ্ধে মামলা রুজু করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারও করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সন্ন্যাসীর নাম লোকেশ্বর মহারাজ। তিনি কর্নাটকের রাজধানী বেঙ্গালুরু থেকে ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত বেলগাঁওয়ের রায়বাগ তালুকের মেখালি গ্রামের রাম মন্দিরের সন্ন্যাসী। অভিযুক্ত এই সন্ন্যাসী ১৭ বছরের এক কিশোরীকে প্রলুব্ধ করে বাগালকোট শহরের একটি লজে নিয়ে গিয়েছিল। সেখানেই তিনি ওই কিসোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ।
এরপর অভিযুক্ত লোকেশ্বর মহারাজ নাবালিকাটিকে রায়চুরে নিয়ে যায় এবং নির্যাতন চালায় বলে অভিযোগ।
ধর্ষণের পর, সন্ন্যাসী কিশোরীটিকে বাগালকোট জেলার মহালিঙ্গপুর বাস স্ট্যান্ডে ফেলে চলে যান বলে পুলিশ জানিয়েছে।
বেলাগাভি জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট ড. ভীমাশঙ্কর এস গুলেদ বলেন, "অভিযুক্ত ব্যক্তি নির্যাতিতাকে বাড়িতে নামিয়ে দেওয়ার অজুহাতে প্রলুব্ধ করে, তাঁর গাড়িতে তুলে নিয়ে যায়, মেয়েটিকে রাইচুর এবং বাগলকোটের একটি লজে নিয়ে গিয়ে তার উপর যৌন নির্যাতন চালায়। পরে সে তাকে বেলাগাভির কাছে ছেড়ে দেয়।"
বাগলকোটের নবনগর থানায় পকসো আইনের এর অধীনে ওই সন্ন্যাসীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সুপারিনটেনডেন্ট ড. ভীমাশঙ্কর এস গুলেদের দাবি, "অভিযুক্ত পুলিশে এফআইআর-এর খবর পেয়েই নির্যাতিতার বাবা-মাকে অগ্নিপরীক্ষার কথা জানিয়েছিলেন। নির্য়াতিতার বাবা-মায়'ই বাগলকোট পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। যেহেতু নির্যাতিতাকে আমাদের এখতিয়ার থেকে নিয়ে যাওয়া হয়েছিল, তাই এখানে একটি মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।"
মামলাটি পরে বেলাগাভি জেলার মুদালাগি থানায় স্থানান্তরিত করা হয়। ইতিমধ্যেই এই থানার পুলিশ অভিযুক্ত সন্ন্যাসীর নাম লোকেশ্বর মহারাজকে গ্রেপ্তার করেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?