রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৪ মে ২০২৫ ১৯ : ১৬Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: সিকিমের পাহাড়ি ঝর্ণায় সহযোদ্ধাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে শহিদ হলেন ২৩ বছর বয়সী ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট শশাঙ্ক তিওয়ারি। জানা গিয়েছে, মাত্র ছ’মাস আগে, গত ডিসেম্বর মাসে সিকিম স্কাউটসে যোগ দিয়েছিলেন। সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, সিকিমে একটি অপারেটিং বেসের দিকে রুট ওপেনিং পেট্রোলে নেতৃত্ব দিচ্ছিলেন লেফটেন্যান্ট তিওয়ারি। সকাল প্রায় ১১টা নাগাদ একটি কাঠের সেতু পার হওয়ার সময় দলের এক সদস্য, অগ্নিবীর স্টিফেন সুব্বা পা পিছলে ঝর্ণায় পড়ে যান এবং স্রোতের টানে ভেসে যেতে থাকেন।
Lest We Forget
— Trishakticorps_IA (@trishakticorps) May 23, 2025
Lt Shashank Tiwari made the supreme sacrifice while rescuing a fellow soldier during an operational patrol in high-altitude North #Sikkim.
A wreath was laid with full military honours by Lt Gen Zubin A Minwalla, GOC Trishakti Corps, at Bengdubi Military Station,… pic.twitter.com/v4qzekcpBe
সহযোদ্ধার প্রাণ রক্ষায় এক মুহূর্ত চিন্তা না করে লেফটেন্যান্ট তিওয়ারি সোজা ঝাঁপ দেন জলে। তাঁর সঙ্গে সাহায্যে এগিয়ে আসেন আরও এক জওয়ান, নায়েক পুকার কাটেল। দু’জনে মিলে অগ্নিবীর সুব্বাকে উদ্ধার করতে সক্ষম হলেও, প্রবল স্রোতে লেফটেন্যান্ট তিওয়ারি নিজে ভেসে যান। ঘটনার প্রায় ৩০ মিনিট পরে, তাঁর দেহ উদ্ধার হয় ঘটনাস্থল থেকে ৮০০ মিটার নিচে। এই তরুণ অফিসারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা বাহিনীতে। জানা গিয়েছে, তিওয়ারির পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন বাবা-মা এবং এক বোন।
ভারতীয় সেনা এক বিবৃতিতে জানায়, ‘অল্প বয়স এবং সংক্ষিপ্ত কর্মজীবন সত্ত্বেও, লেফটেন্যান্ট তিওয়ারি সাহস এবং সহানুভূতির নিদর্শন রেখে গেলেন। তাঁর উদাহরণ আগামী প্রজন্মের সেনাদের অনুপ্রাণিত করবে’। ত্রিশক্তি কোরের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল জুবিন এ মিনওয়াল্লা সম্পূর্ণ সামরিক মর্যাদায় শহিদ তিওয়ারিকে সম্মান জানান। সেখান থেকেই অফিসার তিওয়ারির মৃতদেহ পাঠানো হয় তাঁর নিজের শহরে। সেনাবাহিনী আরও জানিয়েছে, ‘তাঁর সাহস এবং কর্তব্যপরায়ণতা চিরকাল অনুপ্রেরণা জোগাবে। এই শোকের মুহূর্তে ভারতীয় সেনা তাঁর পরিবারের পাশে রয়েছে’।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?