রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৪ মে ২০২৫ ১৬ : ৫৩Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ভোটদানের জন্য বুথে প্রবেশের আগে নির্ধারিত কাউন্টারে মোবাইল ফোন জমা দিতে হবে আমজতনতাকে। এমনটাই নির্দেশিকা জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন। যাঁরা মোবাইল নিয়ে বুথে ভোট দিতে আসেন তাঁদের জন্য বড় স্বস্তির খবর। নতুন নির্দেশিকা অনুযায়ী, বুথে প্রবেশের আগে ভোটাররা তাঁদের মোবাইল ফোন নির্ধারিত কাউন্টারে জমা দেবেন এবং ভোট দিয়ে আঙুলে কালি লাগানোর পর ফের ফোন সংগ্রহ করতে পারবেন। ভোটাররা চাইলে বুথের বাইরে দাঁড়িয়ে ‘ইঙ্কড ফিঙ্গার’ সহ সেলফিও তুলতে পারবেন।
জানানো হয়েছে নির্বাচন কমিশনের বিবৃতিতে। জানা যাচ্ছে, চলতি বছরের শেষদিকে অনুষ্ঠিত হতে যাওয়া বিহার বিধানসভা নির্বাচনের তৃতীয় পর্যায় থেকেই এই নিয়ম চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচনী প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন কমিশন আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে রাজনৈতিক দল ও প্রার্থীরা বুথের প্রবেশপথ থেকে ১০০ মিটারের মধ্যে অস্থায়ী হেল্প ডেস্ক তৈরি করতে পারবে। এই ডেস্কগুলির মাধ্যমে তৎক্ষণাৎ ভোটার স্লিপ বিতরণ করা যাবে। উল্লেখ্য, আগে এই ধরনের ডেস্ক বসানোর অনুমতি ছিল ২০০ মিটার দূরে।
কমিশন জানিয়েছে, শহর ও গ্রামে মোবাইল ফোন ব্যবহারের পরিমাণ বেড়ে যাওয়ায় এবং বিশেষ করে প্রবীণ নাগরিক, নারী ও প্রতিবন্ধীদের ভোটদানের সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, বুথের ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন সঙ্গে রাখা গেলেও তা অবশ্যই বন্ধ অবস্থায় থাকতে হবে। বুথের প্রবেশপথে পিজনহোল বাক্স বা জুটের ব্যাগে ফোন জমা দেওয়ার ব্যবস্থা থাকবে। তবে বুথের ভিতরে মোবাইল ফোন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। উল্লেখযোগ্যভাবে, ২০২৪ লোকসভা নির্বাচনের সময় প্রথমবারের মতো ভোটারদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ইঙ্কড ফিঙ্গার’ সেলফি ও ভিডিও শেয়ারের প্রবণতা ব্যাপক হারে দেখা গিয়েছিল। এমনকি, বুথের কাছাকাছি গিয়ে কাকে ভোট দিচ্ছেন তা জানিয়েও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অনেকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?