শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বাণিজ্য | পেনশনের নিয়মে বড় বদল, স্বস্তি পাবেন হাজার হাজার কেন্দ্রীয় সরকারি কর্মচারী

RD | ২৩ মে ২০২৫ ০৩ : ৩৮Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি পেনশনের নিয়মে বড় বদল করেছে সরকার। এই পরিবর্তনের দরুন হাজার হাজার কেন্দ্রীয় সরকারি কর্মচারীর স্বস্তি মিলবে।

নতুন নিয়ম:
নতুন নিয়মের অধীনে ৩০ জুন বা ৩১ ডিসেম্বর অর্থাৎ বেতন বৃদ্ধির মাত্র একদিন আগে অবসর গ্রহণকারী কর্মচারীরাও ইনক্রিমেন্টের (বেতন বৃদ্ধি) সুবিধা পাবেন। কেন্দ্রীয় সরকার এই ধরনের কর্মচারীদের ইনক্রিমেন্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যাতে তাদের জন্য পেনশন গণনাও একই ভিত্তিতে করা যায়।

এখন কোন ভিত্তিতে পেনশন নির্ধারণ?
যেসব কেন্দ্রীয় সরকারি কর্মচারী মাত্র এক দিনের পার্থক্যের কারণে ইনক্রিমেন্ট মিস করতেন, সরকারের সিদ্ধান্ত সেইসব হাজার হাজার কর্মচারীকে স্বস্তি দেবে। আসলে, ১ জানুয়ারি বা ১ জুলাই মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করতে হবে। এই পরিস্থিতিতে, পেনশন গণনা করার আগে বার্ষিক ইনক্রিমেন্টের সুবিধা যোগ করা হয়। এই ইনক্রিমেন্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে যে কর্মচারী অবসর গ্রহণের সময় কত টাকা পাবেন। তার পরে তিনি কত টাকা পেনশন পাবেন তাও নির্ধারিত হয় এই ভিত্তিতে। 

সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে মহার্ঘ্য ভাতা বৃদ্ধির আগে অবসর গ্রহণকারী কর্মচারীদের পেনশনে যোগ করে ইনক্রিমেন্টের সুবিধা দেওয়া হবে।

সুপ্রিম কোর্টের অনুমোদন:
২০০৬ সালে সরকার প্রতি বছর ১ জুলাই অভিন্ন বেতন বৃদ্ধির তারিখ নির্ধারণ করেছিল। ২০১৬ সালে দু'টি তারিখ নির্ধারণ করা হয়েছিল - ১ জানুয়ারি এবং ১ জুলাই। এর ঠিক একদিন আগে অবসর গ্রহণকারী কর্মচারীরা ইনক্রিমেন্ট মিস করলে, এটি পেনশনের উপরও প্রভাব ফেলে। ২০১৭ সালে মাদ্রাজ হাইকোর্ট একটি মামলার শুনানি করার সময় অবসরপ্রাপ্ত কর্মচারীকে নোশোনাল স্য়ালারি বৃদ্ধির সুবিধা দেয়। এর পরে সুপ্রিম কোর্ট ২০২৩ ও ২০২৪ সালে এই ধরনের ক্ষেত্রে নোশোনাল স্যালারি বৃদ্ধির অধিকারও অনুমোদন করে।

 মনে রাখার বিষয়:
এই বিষয়ে কর্মী ও প্রশিক্ষণ বিভাগ চলতি বছরের ২০ মে একটি অফিস স্মারকলিপি জারি করেছে। যেখানে স্পষ্ট করে বলা হয়েছে, এখন এই সুবিধা সব যোগ্য কেন্দ্রীয় কর্মচারীদের জন্য দেওয়া হবে।  যদি তারা সঠিকভাবে পরিষেবা সম্পন্ন করে থাকেন। তবে, মনে রাখার বিষয় হল, নোশোনাল পেনশনের হিসাব শুধুমাত্র মাসিক পেনশনের জন্য করা হবে। গ্র্যাচুইটি, লিভ এনক্যাশমেন্ট, পেনশন কমিউটেশনের মতো অন্যান্য অবসরকালীন সুবিধার ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। 

উদাহরস্বরূপ যদি ৩০ জুন একজন কর্মচারীর বেতন ৭৯,০০০ টাকা হয় এবং ১ জুলাই থেকে তিনি ২০০০ টাকা ইনক্রিমেন্ট পেতে চান, তাহলে এখন তার পেনশন ৮১,০০০ টাকার ভিত্তিতে নির্ধারণ করা হবে।


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া