বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ভারতের 'জল বোমা'য় পাকিস্তান জুড়ে হাহাকার, নিষ্ক্রিয় করতে শরিফ সরকারের কাছে কাতর আবেদন পাক সেনেটরের

RD | ২৩ মে ২০২৫ ০১ : ৪২Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁও হামলার পরই ভারত সিন্ধু জল চুক্তু স্থগিত বলে ঘোষণা করেছে। তারপর থেকেই পড়শি দেশজুড়ে থরহরিকম্প। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের পাকিস্তানি সেনেটর সৈয়দ আলি জাফরের বক্তব্যেই তা ফের স্পষ্ট হয়ে গেল। দিল্লির সিন্ধু জল চুক্তি স্থগিতের ঘোষণাকে জাফর 'জল বোমা' বলে অভিহিত করেছেন। এই স্থগিতাদেশ বেশিদিন চললে পাকিস্তানজুড়ে হাহাকার, খাদ্য সংকট দেখা দেবে বলে সতর্ক করেছেন তিনি। বিষয়টি নিষ্পত্তির জন্য শাহবাদ শরিফ সরকারের কাছেও দরবার করছেন এই পাক রাজনীতিক।

সেনেটে ভাষণ দেওয়ার সময়, বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা দাবি করেছেন যে, ভারতের পদক্ষেপের জন্য পাকিস্তানে ইতিমধ্যেই জল সংকটে দেখা দিচ্ছে। তাঁর কথায়, “যদি আমরা এখনই এই জল সংকট সমাধান না করি, তাহলে আমরা ক্ষুধার্ত হয়ে মারা যেতে পারি। কারণ সিন্ধু অববাহিকা আমাদের জীবনরেখা। আমাদের তিন-চতুর্থাংশ জল দেশের বাইরে থেকে আসে এবং আমাদের ৯০ শতাংশ ফসল এই জলের উপর নির্ভর করে। আমাদের বিদ্যুৎ প্রকল্প এবং বাঁধগুলি এই ব্যবস্থার উপর ভিত্তি করে তৈরি। এটি আমাদের উপর একটি জল বোমা, এবং আমাদের এটি নিষ্ক্রিয় করতেই হবে।”

জাফর জল সমস্যাকে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের সঙ্গে তুলনা করে বলেছেন, “পাকিস্তানের জন্য জল সমস্যা সন্ত্রাসবাদের মতোই গুরুত্বপূর্ণ। এটিও আমাদের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধ।” তিনি সতর্ক করে বলেন যে, "একবিংশ শতাব্দীতে জল নিয়ে যুদ্ধ হবে।" তিনি আরও বলেন, "পাকিস্তান প্রাকৃতিকভাবেই বিশ্বের সবচেয়ে জল সংকটের দেশ। এছাড়াও জলবায়ু পরিবর্তন এবং জনসংখ্যা বৃদ্ধি- এই দু'টি কারণেও দেশ দ্রুত জল সংকটের দিকে এগিয়ে যাচ্ছে।"

নিজের ভাষণে জাফর আইডব্লিউটি-র ঐতিহাসিক প্রেক্ষাপটের কথাও উল্লেখ করেন। দাবি করেন যে, পাকিস্তানের স্বাধীনতার কয়েক মাস পরে ভারত জলকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল। তিনি মন্তব্য করেন যে, র‍্যাডক্লিফ অ্যাওয়ার্ড প্রাথমিকভাবে ফিরোজপুর বাঁধ পাকিস্তানকে বরাদ্দ করেছিল, যা পরে পরিবর্তন করা হয়েছিল, যার ফলে পাকিস্তান বার বার হুমকির মুখে পড়ে যায়। তিনি বলেন, “যখন পাকিস্তান তৈরি হয়, তখন ভারত জল দিয়ে পাকিস্তানকে নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্ত নেয়। সাত মাসের মধ্যে, ভারত ফিরোজপুর বাঁধ দিয়ে শতদ্রু নদীর জল বন্ধ করে দেয়, যার ফলে পাকিস্তান বুঝতে পারে যে জলকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে।”

সিনেটর ১২ বছর ধরে আলোচনার পর ১৯৬০ সালে বিশ্বব্যাঙ্কের মধ্যস্থতায় সিন্ধু জল চুক্তির কথাও তুে ধরেন জাফর। এই চুক্তিটি ১৯৬০ সালে বিশ্বব্যাঙ্কের মধ্যস্থতায় সম্পন্ন হয়েছিল। তাণঁর কথায়, “আমাদের কাছে দু'টি বিকল্প ছিল – জল ভাগাভাগি করা অথবা পৃথকীকরণের জন্য যাওয়া, অর্থাৎ নদীগুলিকে ভাগ করা। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ভাগাভাগি ক্রমাগত সংঘাতের দিকে পরিচালিত করবে, তাই বিবাহবিচ্ছেদের মতো একটি নিষ্পত্তি করা হয়েছিল।” চুক্তির অধীনে, রবি, বিয়াস এবং শতদ্রু নদী ভারতকে বরাদ্দ করা হয়েছিল। সিন্ধু, ঝিলাম এবং চেনাব নদী পাকিস্তানকে দেওয়া হয়েছিল।

পাক রাজনীতিক সৈয়দ আলি জাফর উল্লেখ করেন, “ভারতকে বলা হয়েছিল যে তারা সীমিত পরিমাণে নদী প্রবাহের জলবিদ্যুৎ প্রকল্পের জন্য ছাড়া, পাকিস্তানের নদীর জল বন্ধ করবে না, সরিয়ে নেবে না বা ব্যবহার করবে না।” তিনি যোগ করেন যে, ভারত যদি চুক্তি বাতিল করতে চায়, তাহলে, “ওদের বাঁধ ভেঙে মূল পরিস্থিতিতে ফিরে যাওয়ার জন্য জল ছেড়ে দিতে হবে।”

সিনেট বিতর্কের অন্য এক পর্যায়ে জাফর সতর্ক করে দিয়েছিলেন, “যদি ভারত কোনও ব্যবস্থা করে এবং এক ফোঁটা জলও সরিয়ে নেয়, তাহলে আমাদের বিমান, ক্ষেপণাস্ত্র এবং সৈন্যদের মাধ্যমে এটি ধ্বংস করার অধিকার আমাদের আছে - এটি হবে যুদ্ধের ঘোষণা।”

পাক সেনেটর মোহাম্মদ হুমায়ুন আহমেদ পাকিস্তান সরকারের সমালোচনা করে জিজ্ঞাসা করেন, “আমরা কেন সবসময় এত ক্ষমাপ্রার্থী? সরকারের উচিত  আপোষহীন হওয়া।”

আরেক সেনেটর কামরান মুর্তজা আরও বলেন যে, প্রতিটি আন্তর্জাতিক ফোরামে পাকিস্তান জল-সম্পর্কিত ইস্যুতে হেরে গিয়েছে। তিনি এই সংকট মোকাবেলায় সেনেটে একটি দ্বিদলীয় কমিটির আহ্বান জানিয়ে সতর্ক করে বলেন, “ভারতকে আক্রমণ করা বলা সহজ, কিন্তু ৭০০ বিলিয়ন ডলারের অর্থনীতির দেশ এবং ১৫-১৬ বিলিয়ন ডলারের অর্থনীতির দেশ, যার বেশিরভাগই ঋণগ্রস্ত, তাদের মধ্যে বিশ্বে কোনও ন্যায়বিচার নেই।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া