বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | একই সময়ে দুই কয়েদির সঙ্গে সঙ্গম, এ ছাড়াও মাদক পাচার, অভিযুক্ত মহিলা জেল আধিকারিক

AD | ২৩ মে ২০২৫ ০০ : ১৯Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: মাদক তদন্তে  অভিযুক্ত হওয়ার পর একই সময়ে দুই কয়েদির সঙ্গি অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তোলার অভিযোগে এক মহিলা কারা আধিকারিককে বিচারের মুখোমুখি হতে হবে।

শুক্রবার ২৩ বছর বয়সী ইসাবেল ডেলকে আদালতে হাজির করা হয়। তাঁর বিরুদ্ধে বন্দির সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তোলার অভিযোগ আনা হয়েছে। এছাড়াও ইসাবেলের বিরুদ্ধে কেন্টের এইচএমপি সোয়ালেসাইড জেলে মাদক পাচারের পরিকল্পনার অভিযোগও আনা হয়েছে।এই জেলেই তাঁর প্রেমিক শাহিদ শরিফকে মারধর করার অভিযোগ রয়েছে।

একই সময়ে তাঁর বিরুদ্ধে অপর প্রেমিক ২৮ বছর বয়সী কনর মানির সঙ্গে সম্পর্কে জড়িত থাকার অভিযোগও রয়েছে। ডেল সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে হাজির করানো হয়েছিল। ব্যক্তিগত সম্পর্কের কারণে একটি সরকারি পদের অপব্যবহারের দু’টি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তাঁকে।

প্রথম অভিযোগে অভিযোগে বলা হয়েছে, তিনি ইচ্ছাকৃতভাবে এবং যুক্তিসঙ্গত কারণ ছাড়াই শাহিদ শরিফ নামে একজন বন্দির সঙ্গে অনুপযুক্ত যৌন সম্পর্ক স্থাপন করেছেন। এর ফলে একজন সরকারি অফিসার জনসাধারণের আস্থার অপব্যবহার করেছেন।

দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে, ১ সেপ্টেম্বর ২০২১ থেকে ৩১ ডিসেম্বর ২০২২ সালের মধ্যে কনরের সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তুলেছিলেন ইসাবেল। কনর ১৪৭ মাইল গতিবেগে গাড়ি চালিয়ে মারাত্মক দুর্ঘটনায় অভিযুক্ত। সেই দুর্ঘটনায় তাঁর সবচেয়ে ভাল বন্ধুর মৃত্যু হয়েছিল। সেই মৃত্যুর জন্য কনরকে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং তিনি নয় বছরের সাজায় জেলে ছিলেন।

পোর্টসমাউথের বাসিন্দা ডেলের বিরুদ্ধে শরিফ, লিলিয়া স্যালিস এবং অপরিচিত অন্যান্যদের সঙ্গে মিলে জেলের মধ্যে মাদক আনার ষড়যন্ত্রের অভিযোগও আনা হয়েছে। আগামী ৬ জুন এই মামলার শুনানি রয়েছে। শুক্রবার সেই মামলায় তিনি অগ্রিম জামিন নিয়েছেন। বিচারক জাস্টিন কোল ২০২৫ সালের ২১ অক্টোবর শুনানির তারিখ নির্ধারণ করেছেন। যা দুই থেকে তিন সপ্তাহ চলতে পারে। শরিফ এবং স্যালিসের বিরুদ্ধেও মাদক মামলায় অভিযুক্ত ঘোষণা করা হয়েছে। তাঁদের মামলারও ওই সময়ই শুনানি হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া