বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৩ মে ২০২৫ ২৩ : ৫৭Soma Majumder
আজকাল ওয়েবডেস্কঃ সন্তানকে পালনের প্রতিটি ধাপই বেশ চ্যালেঞ্জিং। বিশেষ করে শিশুকে সঠিক স্কুল নির্বাচন করে ভর্তি করানো অন্যতম বড় পদক্ষেপ। ভারতে অনেক প্রথম সারির স্কুল রয়েছে বটে, তবে সেইসব স্কুলে পড়ানোর সামর্থ্য সকলের থাকে না। দেশের অন্যতম বিখ্যাত সেইসব স্কুলের মধ্যে একটি হল মুম্বইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল।
শাহরুখ খান, ঐশ্বর্য রাই বচ্চন, করিনা কাপুরের মতো তারকাদের সন্তানরা ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে। আর এই স্কুলের সবচেয়ে বড় সুবিধা হল, এখানে ভর্তি করালে সন্তানের টিফিন নিয়ে অভিভাবকদের কোনও চিন্তা থাকে না। কারণ সেই বিলাসবহুল স্কুল থেকেই পড়ুয়াদের টিফিন দেওয়ার ব্যবস্থা রয়েছে। ওই স্কুল কর্তৃপক্ষ শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির দিকে খেয়াল রাখে। প্রত্যেক শিশু যাতে ব্যালেন্সড ও পুষ্টিকর ডায়েট পায় তার জন্য বিশিষ্ট পুষ্টিবিদরা যত্ন সহকারে পড়ুয়াদের খাদ্যতালিকা পরিকল্পনা করেন। ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে ছাত্রছাত্রীদের মস্তিষ্ক সচল এবং শরীর সারাদিন সক্রিয় রাখতে পারে এমন পুষ্টি সমৃদ্ধ খাবার দেওয়া হয়। শিশুরা বাইরের জাঙ্ক খাবার খাচ্ছে না ভেবে নিশ্চিন্তে থাকেন অভিভাবকেরাও।
সংবাদ সংস্থা সূত্রের খবর, এই নামী স্কুলের ক্যান্টিনের খাবারের মেনু সাজানোর দায়িত্বে থাকেন প্রখ্যাত সেলিব্রিটি শেফ সঞ্জীব কাপুর। স্কুলটিতে একেবারে নিরামিষ খাবার পরিবেশন করা হয়। পড়ুয়ারা ডাল, সবজি এবং রুটির মতো সাধারণ খাবারই উপভোগ করে। স্কুলটিতে ব্রেকফাস্টে দক্ষিণ ভারতীয় খাবার, পোহা, ফল এবং ড্রাই ফ্রুট দেওয়া হয়। শুধু তাই নয়, স্কুলটিতে একটি বিশেষ স্যালাডের বড় কাউন্টারও রয়েছে। আধুনিক ক্যাটারিং ব্যবস্থা সহ স্কুলটিতে সুষম খাবার দেওয়া হয় এবং চিট ডে-র জন্যও বিশেষ ব্যবস্থা রয়েছে।
মুম্বাইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে ২০০৩ সালে ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল প্রতিষ্ঠিত হয়। রিলায়েন্স ইন্ডাস্ট্রিসের প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানির নামে এই স্কুলের নামকরণ করা হয়েছে এবং স্কুলটি পরিচালনা করে আম্বানি পরিবার । মুকেশ আম্বানির স্ত্রী নীতা মুকেশ আম্বানি হলেন রিলায়েন্স ফাউন্ডেশন, ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারপারসন এবং প্রতিষ্ঠাতা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?