শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | ‘এখানেই শেষ নয়, আবারও পাহাড় জয় করতে বেরোব’, কলকাতায় ফিরে জানালেন কনস্টেবল লক্ষ্মীকান্ত

Reporter: গোপাল সাহা | লেখক: Kaushik Roy ২৩ মে ২০২৫ ২৩ : ১৬Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: দুর্গম এভারেস্ট জয় করে শহরে ফিরলেন কলকাতা পুলিশের কনস্টেবল তথা কলকাতা পুলিশ নগরপাল মনোজ ভার্মার দেহরক্ষী লক্ষীকান্ত মন্ডল। এদিন দুপুর তিনটে নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন কলকাতা পুলিশের একাধিক শীর্ষ আধিকারিক সহ কমিশনার মনোজ ভার্মাও। তিনি বলেন, ‘আমি প্রচণ্ড আপ্লুত এভারেস্ট জয় করে। সিপি সাহেবের আশীর্বাদ এবং সহযোগিতা আমাকে এভারেস্ট জয় করতে বিরাট সহযোগিতা করেছে। সিপি সাহেব যেভাবে আমার পাশে থেকেছেন এবং সহযোগিতা করেছেন তা অভাবনীয়’।

নিজের এই কীর্তির পিছনে পুলিশ দপ্তরের অবদানের কথাও স্বীকার করেছেন তিনি। জানান, প্রথম দিন থেকেই তিনি মানসিক ভাবে সহযোগিতা পেয়েছিলেন পুলিশ দপ্তরের তরফে। এমনকি, লক্ষ্মীকান্ত জানান বর্তমান কলকাতা পুলিশের সিপি যখন দার্জিলিঙের দায়িত্বে ছিলেন তখন থেকেই পাহাড় চড়তে শুরু করেছিলেন তিনি, আগ্রহও পেয়েছিলেন ওপরমহলের থেকে। নিজের বাবা-মা-এর মনোজ ভার্মাকে ধন্যবাদ জানিয়েছেন লক্ষ্মীকান্ত। তিনি বলেন, ‘এখানেই শেষ নয়। আগামীতে আবারও চেষ্টা করব আরও পাহাড় জয় করতে’।

কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মা বলেন, ‘এটা একটি নজির স্থাপন করল সমস্ত মানুষের কাছে। একই সঙ্গে বিরাট উৎসাহ জোগাবে আগামী দিনে পুলিশ মহলেও’। উল্লেখ্য, লক্ষ্মীকান্ত রাজ্য সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের সদস্য। তিনি তেনজিং শেরপা (গেলবা)-এর সঙ্গে এভারেস্ট জয় করেন ১৯ মে, গত সোমবার। তবে শুধুমাত্র লক্ষ্মীকান্তই নন, তাঁর সঙ্গে ইতিহাস সৃষ্টি করেছেন আরও এক ভারতীয় গীতা সামোতা। তিনি এদিন এভারেস্ট শীর্ষে পৌঁছান লাকপা শেরপার সঙ্গে। তাঁদের সঙ্গে ছিলেন নেপালের ছোজিন আংমোও। প্রথম দৃষ্টিহীন মহিলা হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করে ইতিহাস গড়েছেন তিনি। পুলিশ সহকর্মীর এই অসাধারণ সাফল্য উদযাপন করতে কলকাতা পুলিশ তাদের এক্স হ্যান্ডেলে অভিনন্দন জানিয়েছেন ওই কর্মীকে। লক্ষ্মীকান্ত এভারেস্ট-অভিযানে রওনা দিয়েছিলেন এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া