বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | চাইলেই মিলবে অস্থায়ী স্ত্রী! বিয়ের আয়ু মাত্র ১৫ দিন, কোন দেশে আছে এমন 'আনন্দ বিবাহ' আয়োজন?

RD | ২৩ মে ২০২৫ ২২ : ৪৬Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ইন্দোনেশিয়ার গ্রামাঞ্চলের নিম্নবিত্ত নারীদের অস্থায়ীভাবে বিয়ে করছেন পর্যটকরা। এই বিয়ের আয়ু খুব বেশি হলে ১৫ দিন। বিয়ের চুক্তির পর মোটা অঙ্কের টাকা মেলে নববধূর। কয়েক দিন পর পর্যটক যখন চলে যান, বৈবাহিক সম্পর্কও সেখানেই শেষ। সবটাই হয়ে থাকে উভয় পক্ষের সম্মতিতে।

সম্প্রতি ইন্দোনেশিয়ার গ্রামগুলোতে এমনই এক ধরনের বিবাহের প্রবণতা বাড়ছে। এমনই খবর উঠে এসেছে সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, অর্থের বিনিময়ে অস্থায়ীভাবে পুরুষ পর্যটককে বিয়ে করছেন ইন্দোনেশিয়ার প্রত্যন্ত অঞ্চলের যুবতীরা। অস্থায়ী বিয়েই আপাতত অর্থনৈতিক সংকটে ভোগা ইন্দোনেশিয়ায় নারীদের বেঁচে থাকার উপায়। ইন্দোনেশিয়ার কিছু গ্রামে এ ধরনের বিয়ের প্রচলন রীতিমতো পেশায় পরিণত হয়েছে।

এই প্রথাকে সাধারণত 'আনন্দ বিবাহ' বা নিকাহ মুতা'আ বলা হয়। যদি কোনও মহিলা পছন্দ করেন, তবে তিনি বছরে ২০-২৫টি এই ধরণের বিবাহে প্রবেশ করতে পারেন।

দেশের আইন অনুযায়ী, এই প্রথা বেআইনি হলেও এটি ব্যাপকভাবে প্রচলিত। প্রতিবেদন অনুসারে, দরিদ্র পরিবারের তরুণীরা অর্থের বিনিময়ে স্বল্পমেয়াদি বিয়েতে বিশেষ আগ্রহ দেখাচ্ছেন। প্রাথমিকভাবে পশ্চিম এশিয়া থেকে আসা পুরুষ পর্যটকদের সঙ্গে এই ধরনের সম্পর্কে জড়াচ্ছেন নারীরা।

উভয় পক্ষ সম্মত হলে দ্রুত একটি অনাড়ম্বর বিয়ের আয়োজন করা হয়। বিনিময়ে ওই পর্যটক নববধূকে মোটা টাকা দেন। যত দিন এই পর্যটকরা ইন্দোনেশিয়ায় থাকেন, ওই তরুণীকে স্ত্রীর মতো ব্যবহার করেন।

এভাবেই অস্থায়ী বিয়ের মাধ্যমে নিজের খরচ, এমনকি পরিবারের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিচ্ছেন ইন্দোনেশিয়ার তরুণীরা।

এই ধরণের বিয়ে বা নিকাহ ইসলামের শিয়া সম্প্রদায়ের মধ্য়ে দেখা যেত। এই প্রথাটি মূলত ইন্দোনেশিয়ার একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র পুনকাক অঞ্চলের লোকেরা পালন করে। এই অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্য এবং আরবি প্রভাবের জন্য পরিচিত। ধর্মীয় ঐতিহ্যের আড়ালে এই প্রথা দুর্বল ও দুস্থ মহিলাদের শোষণ যন্ত্র বলে মনে করা হয়।

লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদন অনুসারে, একজন মহিলা জানিয়েছেন যে, তিনি ১৭ বছর বয়স থেকে মধ্যপ্রাচ্যের পর্যটকদের সাথে কমপক্ষে ১৫ বার বিবাহ করেছেন। তিনি সাধারণত প্রতি বিবাহে ৩০০ থেকে ৫০০ মার্কিন ডলার আয় করেন। এই অর্থেই তিনি ভাড়া পরিশোধ এবংঅসুস্থ ঠাকুরদা ঠাকুমার যত্নেরল জন্য টাকা খরচ করেছেন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া