বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | চাকরির এই হাল! ২০২৫ সালেই আইটি সংস্থাগুলিতে কত ছাঁটাই হয়েছে জানেন? পরিসংখ্যান রীতিমত চমকে দেবে

Kaushik Roy | ২৩ মে ২০২৫ ২১ : ৫৪Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালেও আইটি সংস্থাগুলিতে সমানে ছাঁটাই চলছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তা, রাজস্ব বৃদ্ধির হার কমে যাওয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বেড়ে যাওয়ায় মাইক্রোসফট, গুগল, অ্যামাজন এবং ক্রাইডস্ট্রাইকের মতো নামিদামি আইটি সংস্থাগুলি হাজার হাজার কর্মী ছাঁটাই করছে। Layoffs.fyi-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ১৩০টিরও বেশি আইটি কোম্পানি মোট ৬১,০০০-এর বেশি কর্মীকে ছাঁটাই করেছে।

পরিসংখ্যান বলছে, মাইক্রোসফট ৬,০০০ কর্মীকে চাকরি থেকে ছাঁটাই করেছে। ২০২৩ সালের পর প্রথমবার এত সংখ্যক কর্মীকে ছাঁটাই করেছে এই সংস্থা। শুধুমাত্র ওয়াশিংটনেই চাকরিহারা হয়েছেন প্রায় ২,০০০ কর্মী। সংস্থার তরফে জানানো হয়েছে, পরিচালন কাঠামো আরও সহজ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গুগলের তরফে ২০২৫ সালজুড়ে ধাপে ধাপে কর্মী ছাঁটাই করা হয়েছে। ইতিমধ্যেই গুগলের গ্লোবাল বিজনেস অর্গানাইজেশন বিভাগের তরফে মে মাসের শুরুতে ২০০ জন কর্মী ছাঁটাই করা হয়েছে। এমনকি এর আগে পিক্সেল, অ্যান্ড্রয়েড, ক্রোম এং ক্লাউড থেকেও ছাঁটাই করা হয়েছে কর্মীদের।

অ্যামাজনেও ধাপে ধাপে চলেছে ছাঁটাই প্রক্রিয়া। তবে কত সংখ্যক কর্মী ছাঁটাই হয়েছেন সেই সংখ্যাটি এখনও প্রকাশ্যে আসেনি। প্রাথমিক অনুমান, হাজারেরও বেশি কর্মী কমানোর পরিকল্পনা করেছে এই সংস্থা। সাইবার সিকিউরিটি সংস্থা ক্রাউডস্ট্রাইক গত সপ্তাহে গ্লোবাল ওয়ার্কফোর্সের ৫% কর্মী ছাঁটাই করেছে। সংস্থার বক্তব্য, দীর্ঘমেয়াদি লাভ বজায় রাখতে ও বাজারের সঙ্গে মানিয়ে নিতেই এই পদক্ষেপ। বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ এবং বাজারের চাহিদা ক্রমাগত পরিবর্তনের ফলে আইটি সংস্থাগুলিকে নতুন করে কাঠামো সাজাতে হচ্ছে। তারই প্রভাব পড়েছে কর্মীদের জীবনে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া