মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ‘সংস্কার আগে, ভোট পরে’, ইউনূসকে নিয়ে বাংলাদেশে বিতর্ক, ফের মিছিল, কী হবে ভবিষ্যৎ

AD | ২৩ মে ২০২৫ ২০ : ৫৭Abhijit Das

আজকাল ওয়েবজডেস্ক: আবারও উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে। কেন্দ্রবিন্দুতে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস। বৃহস্পতিবারই দিনভর জল্পনা চলেছিল পদত্যাগ করার চিন্তাভাবনা করছেন ইউনূস। এরপরেই তাঁর সমর্থকেরা শুক্রবার একটি বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন। নাম দেওয়া হয়েছে, ‘মার্চ ফর ইউনূস’। ঢাকার শাহবাগে শুক্রবারের নামাজের পর সেই মিছিলের ডাক দেওয়া হয়েছে।

মিছিলকে সফল করতে শহর জুড়ে পোস্টারে ছয়লাপ হয়ে গিয়েছে। সমর্থকদের দু’টি দাবি, এক, ইউনূসকে পাঁচ বছরের জন্য ক্ষমতা রাখা হোক এবং দুই, আগে সংস্কার, তারপর নির্বাচন।

গত ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে পদে বসেছিলেন ইউনূস।তিনি আশ্বাস দিয়েছিলেন, এই বছর ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুন মাসের মধ্যে নির্বাচন হবে বাংলাদেশে। নির্বাচন অনুষ্ঠিত হলেই পদ থেকে সরে যেতে হবে ইউনূসকে। 

বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দেশে নতুন করে নির্বাচনের ডাক দিয়েছেন। তিনি বুধবার বলেন, “এই বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত।“ তিনি আরও বলেন, “দেশের ভবিষ্যৎ নির্ধারণের একচেটিয়া অধিকার একমাত্র নির্বাচিত সরকারের।“

গত কয়েকমাসে একাধিকবার ‘নির্বাচন কবে’-সহ একাধিক প্রশ্নের মুখোমুখি হয়েছেন ইউনূস। টানা রাজনৈতিক চাপের মুখোমুখি হয়েই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ইউনূস, এই জল্পনা দানা বাঁধতে থাকে। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর,  বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ইউনূসের সঙ্গে দেখা করেন জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলাম। যিনি কয়েকমাস আগে পর্যন্ত অন্তবর্তী সরকারের অংশ ছিলেন। যমুনা থেকে বেরিয়ে নাহিদ জানান, ইউনূস আদতেই পদত্যাগের চিন্তাভাবনা করছেন। নাহিদের বক্তব্য, ইউনূস জানিয়েছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে আর কাজ করতে পারছেন না তিনি।

এর আগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বাংলাদেশ ন্যাশনাল পার্টি (বিএনপি) দেশে শীঘ্র সুষ্ঠ নির্বাচনের দাবিতে স্পষ্ট পরিকল্পনা করেছিল। মঙ্গলবার বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগির বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের উপর ‘নতুন কালো ছায়া’ নেমে আসার বিষয়ে সতর্ক করে দিয়ে বলেন, “আসন্ন নির্বাচন বিলম্বিত করতে এবং নাগরিকদের তাঁদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য একটি ‘সুপরিকল্পিত ষড়যন্ত্র’ চলছে।“


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া