রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | লাল গাড়িতে নাচতে নাচতে বাড়ি ফিরছে গণধর্ষণে অভিযুক্ত, মানবতার হাহাকার কর্ণাটকে

Riya Patra | ২৩ মে ২০২৫ ২০ : ০৮Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: ষোলো মাস আগের নৃশংস ঘটনা। হোটেলের ঘরে ছিল যুগল। যুবতীকে হোটেল থেকে জঙ্গলে টেনে নিয়ে গিয়েছিল কয়েকজন। ধর্ষণের অভিভোগে গ্রেপ্তার করা হয়েছিল তাদের। ঘটনার ষোলো মাস পর, ২০২৫-এ অভিযুক্তদের সাতজনের জেলমুক্তি ঘটেছে। ধর্ষণে অভিযুক্তদের জেল মুক্তিতে যে উল্লাস, হুল্লোড় দেখা গেল কর্ণাটকের রাস্তায়, তা দেখে শিউরে উঠছেন সাধারণ মানুষ।

হাভেরির আক্কি আলুর। হাভেরির দায়রা আদালত সম্প্রতি ধর্ষণে অভিযুক্ত মূল সাতজনকে জামিনে মুক্তি দিয়েছে। ওই সাতজন হল, আফতাব চন্দনকাট্টি, মাদার সাব মান্দাক্কি, সামিউল্লা লালানভার, মোহাম্মদ সাদিক আগাসিমানি, শোয়েব মুল্লা, তৌসিপ ছোটি এবং রিয়াজ সাভিকেরি।


 
বিচার বিভাগীয় হেফাজত থেকে মুক্তি মিলতেই ধর্ষণে অভিযুক্তরা লাল গাড়িতে নাচতে নাচতে বাড়ি ফিরল। সঙ্গে তারস্বরে বাজল গান। দু' পাশে মোটরবাইকে হুল্লোড়। ধর্ষণে অভিযুক্তদের মুখে হাসি। দু পাশে উল্লাস সমর্থকদের। বাজল ডিজেও। ভিডিও সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়ছেন নেটিজেনরা।


মূল ঘটনা ২০২৪ সালের ৮ জানুয়ারি। সংখ্যালঘু সম্প্রদায়ের ২৬ বছরের এক যুবতীর দীর্ঘদিনের সম্পর্ক ছিল ৪০ বছরের কর্ণাটক স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের চালকের সঙ্গে। গত বছরের ৮ জানুয়ারি, একটি হোটেলে গিয়েছিল ওই যুগল। পুলিশ তদন্তে জানিয়েছিল, হোটেল থেকে কয়েকজন মিলে ওই যুবতীকে নিকটবর্তী জঙ্গল এলাকায় নিয়ে যায়। অভিযোগ ধর্ষণের।

যুবতীর বয়ানের ভিত্তিতে গণধর্ষণের মামলা দায়ের হয়। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, যুবতী মামলা চলাকালীন অভিযুক্তদের নিশ্চিত চিহ্নিত করতে পারেননি। ফলে দুর্বল হয়ে পড়ে মামলা। উল্লেখ্য, এই ঘটনায় পুলিশ মোট ১৯জনকে গ্রেপ্তার করেছিল। সাতজন ছিল মূল অভিযুক্ত। বাকি ১২জন শারীরিক নির্যাতন-সহ অন্যান্য বিষয়ে অভিযুক্ত ছিল। ওই ১২ জন জামিন পেয়েছে আগেই। বাকি ৭জনের জামিন মিলেছে সম্প্রতি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া