বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Slow Travelling is becoming more and more popular among new generation

লাইফস্টাইল | ঘুরতে ভালবাসেন? ‘স্লো ট্রাভেল’ করে দেখবেন নাকি? কেন বিশ্বজুড়ে ক্রমশ জনপ্রিয় হচ্ছে এই ভ্রমণ পদ্ধতি?

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ২৩ মে ২০২৫ ১৮ : ৫৭Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: সময়ের সঙ্গে সঙ্গে পুরোনো ধারণাকে ঢেকে দেয় নতুনের আগমন। নেপথ্যে থাকে সামাজিক কিংবা ব্যক্তিমানুষের প্রত্যাশা কিংবা জীবনবোধ। ব্যতিক্রম নয় ভ্রমণের ধারণাও। অল্প সময়ে অনেকগুলো জায়গা ঘুরে দেখার প্রচলিত পর্যটন ধারার বিপরীতে ‘স্লো ট্রাভেল’ বা ধীরগতির ভ্রমণ ধারণাটি ক্রমশ জনপ্রিয়তা লাভ করছে। এই ধরনের ভ্রমণে গন্তব্যের সঙ্গে গভীরভাবে সংযোগ স্থাপন এবং স্থানীয় সংস্কৃতিকে নিবিড়ভাবে অনুভব করার ওপর জোর দেওয়া হয়।

বিষিয়টি ঠিক কী? এই ধরণের ভ্রমণে আক্ষরিক অর্থেই ধীরে ধীরে ঘুরে বেড়ান ভ্রামণিকরা। স্লো ট্রাভেলাররা একটি নির্দিষ্ট স্থানে বেশি সময় কাটান, স্থানীয় মানুষের সঙ্গে মেশেন, তাঁদের জীবনযাত্রা পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় খাবার ও ঐতিহ্যের স্বাদ গ্রহণ করেন। এর ফলে ভ্রমণের অভিজ্ঞতা শুধুমাত্র দর্শনীয় স্থান পরিদর্শনের মধ্যে সীমাবদ্ধ না থেকে আরও অর্থবহ হয়ে ওঠে। এই ধারার ভ্রমণকারীরা গণপরিবহন ব্যবহার করতে বা পায়ে হেঁটে ঘুরতে বেশি পছন্দ করেন, যা পরিবেশের ওপর কম চাপ সৃষ্টি করে।

কিন্তু কেন ক্রমশ জনপ্রিয় হচ্ছে এই ধারণা? বিশেষজ্ঞদের মতে, স্লো ট্রাভেল মানসিক চাপ কমাতে সহায়ক, কারণ এতে তাড়াহুড়ো করে সবকিছু দেখার কোনও বাধ্যবাধকতা থাকে না। পর্যটকরা নিজেদের মতো করে সময় নিয়ে প্রতিটি মুহূর্ত উপভোগ করতে পারেন। হোম-স্টে বা স্থানীয় গেস্ট হাউসে থাকার প্রবণতাও স্লো ট্রাভেলের একটি অংশ, যা স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করতে সাহায্য করে। আসলে শহুরে চাকরি কিংবা দ্রুতগতির কাজের চাপে একটু দম ফেলার সময় চাইছে নতুন প্রজন্ম। জীবনের গতি যখন দ্রুত, তখন ‘স্লো ট্রাভেল’ এনে দিচ্ছে এক অন্যরকম আস্বাদ। এটি শুধু একটি ভ্রমণ পদ্ধতি নয়, বরং জীবনকে গভীরভাবে উপলব্ধি করার একটি দর্শন হয়ে উঠছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া