রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ধেয়ে আসবে ঘূর্ণিঝড় শক্তি? IMD-এর রেড অ্যালার্ট বিভিন্ন জায়গায়, ঝড়-জলে নাকাল হওয়ার আশঙ্কা

Riya Patra | ২৩ মে ২০২৫ ১৮ : ৫১Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: একাধিক ওয়েদার মডেলে দিন কয়েক আগেই ইঙ্গিত করা হয়েছে, চলতি মাসের অর্থাৎ মে মাসের শেষের দিকেই ভারতের স্থলভাগে আছড়ে পড়তে চলেছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় শক্তি। স্থলভাগে আছড়ে পড়লে, শক্তির শক্তি থাকবে ভালই, আশঙ্কা তেমনটাও। 


তবে ঘূর্ণিঝড় নিয়ে আশঙ্কার কথা আইএমডি এখনও না বললেও, বৃহস্পতিবারেই নিশ্চিত করেছে আরব সাগরের উপর একটি নিম্নচাপের অবস্থান বিষয়ে।  হাওয়া অফিস জানাচ্ছে, আরব সাগর এবং বঙ্গোপ সাগর এলাকায় যে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে তা স্থায়ী হতে পারে ২৭শে মে পর্যন্ত। পরবর্তী ৭২ ঘন্টা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত না হলেও, ওই নিম্নচাপের কারণেই প্রবল বর্ষণের সতর্কতা কোঙ্কন-গোয়া উপকূল, মহারাষ্ট্রে।

কোঙ্কন-গোয়া উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। আইএমডি-র সতর্কতা, ৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইবে। যার প্রভাব পড়ার সম্ভাবনা তৎসংলগ্ন এলাকার যোগাযোগ ব্যবস্থায়। এছাড়া বিদ্যুৎ, গবাদি পশু, কৃষি ক্ষেত্রেও প্রভাব পড়ার সতর্কতা জারি।

মধ্যপ্রদেশ-মহারাষ্ট্র অঞ্চল, তেলেঙ্গানা, ছত্তিশগড় এবং উপকূলীয় কর্ণাটকের কাছাকাছি এলাকাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।  শুক্রবার থেকে রবিবার পর্যন্ত একাধিক এলাকায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়া অফিস জানিয়েছে, ২৩ মে গোয়া, রায়গড় এবং রত্নগিরিতে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করা হয়েছে। মুম্বই, ঠাণে, পালঘর, সিন্ধুদুর্গ, পুণে ও সাতারায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও দমকা বাতাসের কমলা সতর্কতা জারি করা হয়েছে। ২৩ ও ২৪ মে লাল সতর্কতা জারি করা হয়েছে মুম্বইয়ে। মৎস্যজীবীদের গভীর সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া