শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

People are facing health issues during working from home

লাইফস্টাইল | সহজ নয় 'ওয়ার্ক ফ্রম হোম'! লাগাম থাকছে না কাজের সময়ে, কোন কোন স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন হতে পারেন জানেন?

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ২৩ মে ২০২৫ ১৮ : ৪৩Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: কোভিড-১৯ পরবর্তী সময়ে ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কাজ করার প্রবণতা বিশ্বজুড়ে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই নতুন কাজের ধারায় কিছু সুবিধা থাকলেও, বেশ কিছু স্বাস্থ্য ঝুঁকিও উঁকি দিচ্ছে, যা নিয়ে বিশেষজ্ঞরা চিন্তিত।

১. বাড়িতে কাজ করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় উপযুক্ত টেবিল চেয়ার থাকে না। ফলে দীর্ঘক্ষণ একই ভঙ্গিতে বসে কাজ করার ফলে কোমর, ঘাড় ও পিঠের ব্যথা অনেকের নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে।

২. বাড়িতে কাজ করার সময় অনেকেই অফিসের বেঁধে দেওয়া সময়ের বাইরেও কাজ করতে বাধ্য হচ্ছেন। ফলে স্ক্রিনের দিকে একটানা তাকিয়ে থাকার কারণে বাড়ছে চোখের সমস্যা, যেমন – চোখ শুকিয়ে যাওয়া, ঝাপসা দেখা ও মাথাব্যথা। দীর্ঘমেয়াদী ভিত্তিতে এমন চললে দৃষ্টিশক্তির সমস্যা দেখা দিতে পারে।

৩. শারীরিক কার্যকলাপ কমে যাওয়ায় ওজন বৃদ্ধি এবং তদজনিত রোগও বাড়ছে ওয়ার্ক ফ্রম হোম করার কারণে। বিশেষ করে – ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো লাইফস্টাইল ডিজিজ এর ঝুঁকি বাড়ছে। এছাড়া, সামাজিক বিচ্ছিন্নতা ও কাজের নির্দিষ্ট সময়সীমা না থাকায় মানসিক চাপ এবং উদ্বেগের মতো সমস্যাও দেখা দিচ্ছে।

প্রতিকার হিসেবে, কাজের মাঝে নিয়মিত বিরতি নেওয়া, সঠিক ভঙ্গিতে বসা, চোখের ব্যায়াম করা এবং হালকা শারীরিক কসরত করা জরুরি। কাজের নির্দিষ্ট সময়সীমা মেনে চলা এবং ভার্চুয়ালি সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখাও মানসিক স্বাস্থ্য ভাল রাখতে সহায়ক। সব মিলিয়ে ওয়ার্ক ফ্রম হোমকে স্বাস্থ্যকর করে তুলতে হলে ব্যক্তিগত সচেতনতা ও কিছু নিয়ম মেনে চলা অপরিহার্য। এর মাধ্যমে কাজের উৎপাদনশীলতা বজায় রেখেও সুস্থ জীবনযাপন করা সম্ভব।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া