রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ধেয়ে আসছে ভারী দুর্যোগ, দেশের এই এই রাজ্যে রেড ও অরেঞ্জ অ্যালার্ট জারি!‌ তালিকায় পশ্চিমবঙ্গ আছে কিনা জানুন 

Rajat Bose | ২৩ মে ২০২৫ ১৮ : ০৬Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ প্রবল ঝড়বৃষ্টি ও বজ্রপাতের জেরে উত্তরপ্রদেশে প্রাণ গেল কমপক্ষে ৪৫ জনের। বুধবার থেকে টানা ঝড়বৃষ্টি হয়ে চলেছে উত্তরপ্রদেশে। বৃহস্পতিবারও তা বজায় ছিল। স্থানীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সোমবার অবধি রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। রাজ্য জুড়ে সতর্কতা জারি করা হয়েছে।
বুধ ও বৃহস্পতিবারের মধ্যে রাজ্যের ১৮টি জেলায় নেমে এসেছে এই দুর্যোগ। 


মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুরো পরিস্থিতির উপর নজর রেখে চলেছেন। জেলা প্রশাসনগুলিকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। মৃতদের পরিবারগুলি যাতে দ্রুত ক্ষতিপূরণ পায়, জেলাগুলিকে তার নির্দেশও দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের তরফে। কোন জেলায় কত প্রাণহানি, সম্পত্তির ক্ষয়ক্ষতি, ফসলের কত ক্ষতি হয়েছে, তার তথ্য সংগ্রহ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন যোগী। 


রাজ্য প্রশাসনের এক মুখপাত্র জানান, প্রাকৃতিক দুর্যোগের জেরে ১৮টি জেলায় প্রাণহানি এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্যে ২৪ ঘণ্টায় ৪৫ জনের মৃত্যু হয়েছে ঝড়, বৃষ্টি এবং বজ্রপাতে। তার মধ্যে কাসগঞ্জ এবং ফতেপুরে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। এই দুই জেলার প্রতিটিতে পাঁচ জনের মৃত্যু হয়েছে। মেরঠ এবং অরাইয়ায় চার জন করে মারা গিয়েছেন। বুলন্দশহর, গৌতমবুদ্ধ নগর, কানপুর নগর, কনৌজ এবং এটায় তিন জন করে মারা গিয়েছেন। দু’জন করে মৃত্যু হয়েছে গাজিয়াবাদ, এটাওয়া, কানপুর দেহাতে। এক জন করে মারা গিয়েছেন ফিরোজাবাদ, আলিগড়, হাথরস এবং আমেথিতে। চিত্রকূট এবং আম্বেদকরনগরেও এক জন করে মারা গিয়েছেন।


এদিকে, মহারাষ্ট্র ও গোয়ার উপকূলবর্তী এলাকাতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া দপ্তর ইতিমধ্যেই রেড ও অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে গোয়া ও মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায়। শুক্রবার থেকে রবিবার অবধি একাধিক এলাকায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়া অফিস জানিয়েছে, ২৩ মে গোয়া, রায়গড় এবং রত্নগিরিতে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করা হয়েছে। মুম্বই, ঠাণে, পালঘর, সিন্ধুদুর্গ, পুণে ও সাতারায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও দমকা বাতাসের কমলা সতর্কতা জারি করা হয়েছে। 


২৩ ও ২৪ মে লাল সতর্কতা জারি করা হয়েছে মুম্বইয়ে। মৎস্যজীবীদের গভীর সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে। 


এর পাশাপাশি রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়, মধ্যপ্রদেশে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া