রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২২ মে ২০২৫ ০৩ : ৫৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: অদ্ভুত ঘটনা, মধ্যপ্রদেশের সিওনি জেলায় ৪৭ জনকে ২৮০ বার মৃত বলে ঘোষণা করা হয়েছে। এদের প্রতিবারই প্রাকৃতিক দুর্যোগ ত্রাণ তহবিল থেকে চার লক্ষ টাকা করে মঞ্জুর করা হয়েছে। ফলে মোট খরচ হয়েছে ১১ কোটি ২৬ লক্ষ টাকা। সম্প্রতি রাজ্যের রাজস্ব ও হিসাব বিভাগ তদন্তের পর এই ভয়ঙ্কর দুর্নীতির ঘটনাগুলি প্রকাশ্যে আসে। দায়ের হয় মামলা। সেই মামলায় ৩৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। কেলেঙ্কারির মাস্টারমাইন্ড-সহ ইতিমধ্যেই একুশ জনকে গ্রেপ্তারও করা হয়েছে।
দুর্নীতির প্রকার, সাপের কামড়ে মারা যাওয়া মৃত দ্বারকা বাঈ নামে এক মহিলাকে ২৯ বার মৃত বলে ঘোষণা করা হয়। প্রতিবারই তাঁর নামে চার লক্ষ টাকা ত্রাণ মঞ্জুর করা হয়েছে। এতে খরচ হয়েছে মোট ১ কোটি ১৬ লক্ষ টাকা।
একই ঘটনা ঘটেছে শ্রী রাম নামের সঙ্গেও। শ্রী রামকে ২৮ বার মৃত বলে ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রেও প্রতিবারই তাঁর নামে চার লক্ষ টাকা করে ত্রাণ মঞ্জুর করা হয়েছে।
২০১৯-২০২২ সালে এই আত্মসাতের ঘটনা ঘটে। ২০২২ সালের নভেম্বরে রাজস্ব বিভাগের অডিটের সময় এই দুর্নীতির হদিশ মেলে।
ট্রেজারি ও অ্যাকাউন্টস বিভাগের তদন্ত আধিকারিক রোহিত সিং কৌশল বলেন, "সাপের কামড়ে বা ডুবে মারা যাওয়া ব্যক্তিদের আত্মীয়স্বজনদের ত্রাণ দেওয়া হয়। তদন্তের পর আমরা দেখতে পাই যে, ১১ কোটি ২৬ লক্ষ টাকা আত্মসাৎ করে ৪৭ জনের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।" তিনি আরও বলেন, "যাদের নামে জাল নথি ব্যবহার করে অর্থ মঞ্জুর করা হয়েছিল তাঁরা আসলে মৃত নাকি জীবিত তা এখনও অজানা, কারণ বারবার অনুরোধ করার পরেও ময়নাতদন্ত প্রতিবেদন এবং মৃত্যু সংশাপত্র দেওয়া হয়নি। আমরা সরকার এবং সিওনি কালেক্টরের কাছে তদন্ত রিপোর্ট পাঠিয়েছি।"
তদন্ত চলাকালীন, কেওলারির তহসিল অফিসের একজন কেরানি শচীন দহায়াতকে ওই অর্থ আত্মসাতের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। তাঁকে সাপের কামড়, ডুবে যাওয়া এবং বজ্রপাতের কারণে মৃত্যু দেখিয়ে ২৮০ জনের নামে মঞ্জুর করা অর্থ সংগ্রহ করে তাঁর আত্মীয়স্বজন এবং পরিচিতদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করেছেন বলে জানা গিয়েছে।
তদন্ত প্রতিবেদনে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত কেওলারিতে নিযুক্ত এসডিএম অমিত সিং বামরোলিয়া এবং চার তহসিলদারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
সিওনির জেলা ম্যাজিস্ট্রেট সংস্কৃতি জৈন বলেছেন, "২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে, কেওলারী তহসিলের একজন কেরানি, শচীন দাহায়াত, অনেক আরবিসি৬৪ মামলায় অন্য অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করেছিলেন। এটি ১১ কোটি ২৬ লক্ষ টাকার কেলেঙ্কারি বলে জানা গিয়েছে, যা যথাযথভাবে তদন্ত করা হয়েছে। অর্থ বিভাগ একটি তদন্ত রিপোর্ট জমা দিয়েছে।"
শচীনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার হওয়া ২১ জনের মধ্যে তিনিও রয়েছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?