বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

লাইফস্টাইল | সকালে ঘুম থেকে উঠে এই ৫ ভুল করলেই বারোটা বাজবে লিভারের! অজান্তেই তিলে তিলে শেষ হবে শরীর

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ২২ মে ২০২৫ ০১ : ০৭Soma Majumder

আজকাল ওয়েবডেস্কঃ কথায় বলে, সকালটা ভালভাবে শুরু হলে পুরো দিনটা ভাল যায়। সকালের কিছু অভ্যাস যেমন সুস্বাস্থ্য বজায় রাখে, ঠিক তেমনই কয়েকটি সাধারণ অথচ বিপজ্জনক ভুল শরীরের মারাত্মক ক্ষতি করতে পারে। বিশেষ করে লিভারের অসুখ হওয়ার ঝুঁকি বাড়ে। 

লিভার অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ, যা খাবার হজম থেকে শুরু করে শরীর থেকে বিষাক্ত পদার্থ অপসারণের মতো গুরুত্বপূর্ণ কাজ করে। তাই লিভারের স্বাস্থ্যের দিকে প্রথম থেকে নজর দেওয়া জরুরি। লিভার ভাল রাখতে সকালে কোন বিষয়গুলি খেয়াল রাখবেন, জেনে নিন- 

১. দীর্ঘক্ষণ খালি পেটে থাকাঃ সকালে ঘুম থেকে ওঠার পর দীর্ঘক্ষণ কিছু না খাওয়া লিভারের জন্য ক্ষতিকর হতে পারে। এটি লিভারের পিত্ত রসের ভারসাম্য নষ্ট করে, যা পরিপাকতন্ত্রকে প্রভাবিত করে এবং ফ্যাট আকারে জমতে থাকে। 

২. মিষ্টি দিয়ে দিন শুরুঃ অনেকেরই চা, বিস্কুট বা মিষ্টি জাতীয় খাবার দিয়ে শুরু হয়। এই অভ্যাসের ফলে লিভারে ফ্যাট জমে এবং ফ্যাটি লিভারের সমস্যা শুরু হয়। সকালে মিষ্টি খেলে রক্তে শর্করা এবং ইনসুলিনের মাত্রা বৃদ্ধি পায়, যা লিভারের উপর প্রভাব ফেলে।

৩. জল না খাওয়াঃ রাতের ঘুমের পর শরীর জলশূন্য হয়ে পড়ে। সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে যদি পর্যাপ্ত জল পান না করেন, তাহলে শরীরে টক্সিন জমা হতে পারে। যা থেকে লিভারের প্রদাহ হওয়ার আশঙ্কা থাকে। 

৪. ব্যায়াম না করাঃ সকালে হালকা ব্যায়াম করলে লিভারের স্বাস্থ্য ঠিক রাখে। ঘুম থেকে উঠে যদি আপনি মোবাইল বা ল্যাপটপ নিয়ে বসে পড়েন, তাহলে রক্ত সঞ্চালন কমে যায়, ধীরে ধীরে লিভার কার্যক্ষমতা হারায়। 

৫. ব্রেকফাস্টে ভাজা খাবারঃ দিনের শুরুতে যদি তৈলাক্ত, প্রক্রিয়াজাত মাংস বা প্যাকেটজাত খাবার খান তাহলে তা লিভারের জন্য খুবই ক্ষতিকর হতে পারে। এতে লিভারে অপ্রয়োজনীয় ফ্যাট এবং টক্সিন জমতে শুরু করে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া