রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | কে যে পশু, বোঝা মুশকিল! অসমে র‍য়্যাল বেঙ্গল টাইগার পিটিয়ে মেরে দাঁত, চামড়া ছাড়িয়ে নিল জনতা

RD | ২২ মে ২০২৫ ০০ : ১৮Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: রয়্যাল বেঙ্গল টাইগারকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠল অসমের কাজিরাঙ্গার গোলাঘাটে। বিগত কয়েক সপ্তাহ ধরেই এই বাঘটি 
এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি করেছিল। তাই বাগে পেয়েই 'পশু রাজ'-কে পিটিয়ে মারল উন্মত্ত জনতা। 

বৃহস্পতিবার সকালে অসমের গোলাঘাটের পাথারি এলাকায় একটি বিশাল বাঘের দেহ উদ্ধারের খবর পান বনকর্মীরা। খবর পেয়েই বোকাখাট মহকুমার দুসুতিমুখের একটি ধানতক্ষেতে যান বনকর্মীরা। দেখেন জঙ্গলের ধারে ঝোপের মধ্যে পড়ে ছিল বাঘের দেহ। যা দেখেই তাজ্জব বনকর্মীরা। দেখেন রক্তাক্ত, ক্ষতবিক্ষত বাঘটির দেহ। পা চারটি সমানভাবে কোনও ধারাল অস্ত্র দিয়ে কেটে নেওয়া হয়েছে। বাঘটিকে হত্যার পর গায়ের চামড়াও উপড়ে ফেলা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, অনেক দিন ধরেই একটি বাঘ লোকালয়ে ঢুকে পড়ছিল। মাঝেমাঝেই শিকারের খোঁজে গবাদি পশু খাচ্ছিল। ফলে ওই বাঘ জনজীবনে ত্রাসের সঞ্চার করেছিল। এর গ্রামবাসীর অভিযোগ, "আমরা কয়েক সপ্তাহ ধরে ভয়ের মধ্যে বাস করছিলাম, জানানো সত্ত্বেও বন বিভাগ কোনও  পদক্ষেপ করেনি। এই দুঃখজনক ঘটনা প্রতিরোধ করা যেত।"

খুমটাইয়ের বিধায়ক মৃণাল সাইকিয়া রয়্যাল বেঙ্গল টাইগারকে নৃশংসভাবে হত্যার নিন্দা করেছেন। ঘটনাটিকে তিনি "দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক" বলে অভিহিত করেছেন। বিধায়ক সরকারের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন এবং বন্যপ্রাণী সংক্রান্ত জরুরি অবস্থা মোকাবিলায় আরও ভাল প্রস্তুতির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

বনবিভাগের কর্মীরা পরে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাঘের মৃতদেহটি উদ্ধার করেন। বলেন, "আমরা একটি মামলা দায়ের করেছি। যারা এই হামলা চালিয়েছে পুলিশ তাদের সনাক্ত করছে।" 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া