রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ‘আমার রাশিতে দুই বৌ রয়েছে’, স্কুলছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়ে অদ্ভুত সাফাই শিক্ষকের! 

AD | ২২ মে ২০২৫ ০০ : ১৪Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ক্লাস নাইনের এক স্কুলছাত্রীকে বিয়ের প্রস্তাব দিলেন এক স্কুলশিক্ষক। ওই শিক্ষকের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের যোধপুর জেলায়। 

ওই ছাত্রীর বাবার অভিযোগ, তাঁর মেয়েকে প্রায়শই হেনস্থা করতেন ওই শিক্ষক। এমনকি মেয়েকে অনুসরণ করে বাড়িতেও চলে এসেছিলেন। ছাত্রীটির0 বাবা পুলিশের কাছে লিখিত অভিযোগে জানিয়েছেন, ইংরাজির ওই শিক্ষক গত ৭ জানুয়ারি টিফিন ব্রেকের সময় তাঁর মেয়েকে বিয়ের প্রস্তাব দেন। ওই শিক্ষক বলেছিলেন, “তোমাকে আমার পছন্দ। রাশি অনুযায়ী, আমার দুই স্ত্রী থাকবে।“

ছাত্রীটির বাবা তার অভিযোগে বলেছেন, “এর পরেই দলপত গর্গ নামে ওই ব্যক্তি আমার মেয়ের পিছু পিছু আমাদের বাড়িতে আসেন এবং অশ্লীল অঙ্গভঙ্গি করেন।”

তিনি প্রধান ব্লক শিক্ষা কর্মকর্তা (সিবিইও) এবং সহকারী প্রধান ব্লক শিক্ষা কর্মকর্তা (এসিবিইও) এর বিরুদ্ধেও মামলা দায়ের করেছেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, ওই দুই কর্তা তাঁকে অভিযোগ প্রত্যাহার করার জন্য চাপ দিয়েছিলেন।

১১ জানুয়ারি ছাত্রীটি প্রিন্সিপালের কাছে অভিযোগ করলে তিনি ঘটনার সিসিটিভি ফুটেজ-সহ একটি রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠান। তদন্তে দোষী সাব্যস্ত হওয়ার পর শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।

মেয়েটির বাবা অভিযোগ করেছেন যে অভিযুক্ত শিক্ষক তাঁর পরিচিত এক শিক্ষকের মাধ্যমে অভিযোগ প্রত্যাহারের জন্য তাঁকে চাপ দিয়েছিলেন। তিনি আরও বলেন, "আমাদের লুনি পঞ্চায়েত সমিতির সিবিইও অফিসে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে সবাই আমাদের অভিযোগ প্রত্যাহার করার জন্য চাপ দেন এবং হুমকিও দেওয়া হয় যে যদি আমরা তা না করি, তাহলে তাঁরা আমার মেয়ের ট্রান্সফার সার্টিফিকেট আটকে দবে এবং সে কোনও স্কুলে ভর্তি হতে পারবে না।"

রাজস্থানের যোধপুর জেলার বোরানাদা থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে পকসো মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার একজন ম্যাজিস্ট্রেটের সামনে মেয়েটির জবানবন্দি রেকর্ড করা হয়েছে। লুনি পঞ্চায়েত সমিতির সিবিইও প্রশী শামিম, এসিবিইও গণেশরাম ও ওমপ্রকাশ তাক এবং ভাচারনা গ্রামের শিক্ষক বীরমরামের বিরুদ্ধে হয়রানি ও অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া