বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | বেতন বছরে ৩০ কোটির বেশি, দুনিয়ায় সবচেয়ে সুখের চাকরি, তবুও কেউ করতে রাজি নয়! কেন?

RD | ২২ মে ২০২৫ ০২ : ১৫Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: বিপুল বেতনের চাকরি পাওয়ার স্বপ্ন কে না দেখে? কর্মঘণ্টা প্রায় নগণ্য এবং মাথায় উপর কোনও কর্তৃপক্ষের নজরদারিও নেই! এমন চাকরির আনন্দ যেন স্বর্গ-সুখ। কিন্তু এ ধরণের চাকরির জন্য সঠিক এবং যোগ্য প্রার্থী খুঁজে পাওয়াই দায়।

কোথায় মিলছে এ ধরণের চাকরি? চাকরিটি মিশরের আলেকজান্দ্রিয়া বন্দরের ফারোস নামক দ্বীপে অবস্থিত আলেকজান্দ্রিয়া লাইটহাউসের একজন রক্ষকের। এই কাজের জন্য বার্ষিক বেতন প্যাকেজঅর্থাৎ সিটিসি প্রায় ৩০ কোটি টাকা!

এই লাইটহাউসের রক্ষকের একটাই কাজ, তাঁকে এই আলোর দিকে নজর রাখতে হবে যাতে এটি কখনও নিভে না যায়। তারপর সে ২৪ ঘন্টা যা ইচ্ছা তাই করতে পারে। অর্থাৎ যখন ইচ্ছা ঘুমাতে পারো, যখন ইচ্ছা ঘুম থেকে উঠে আনন্দ করতে পারো, মাছ ধরতে পারো, সমুদ্রের দৃশ্য দেখতে পারো। শুধু একটা জিনিস মনে রাখতে হবে যে, লাইটহাউস বা বাতিঘরের আলো যেন নিভে না যায়।

এই লাইটহাউসের আলো চিরকাল জ্বালিয়ে রাখার কাজ নিঃসন্দেহে যথেষ্ট ঝক্কির। কিন্তু রক্ষীর বেতনও প্রচুর। তাও এই আরামদায়ক কাজ করার সাহস মানুষ জোগাড় করতে পারছে না।

কেন? আসলে এই কাজের মূল চ্যালেঞ্জ হল, সমুদ্রের বিশাল ঢেউ এত উঁচুতে উঠে যায় যে লাইটহাউসটি প্রায়ই জলে ঢুবে যায়। এতে বাতিঘরের রক্ষকের মৃত্যুর ঝুঁকি প্রচণ্ড।

লাইটহাউসের কাহিনী:
কেন এই বাতিঘরটি তৈরি করা হয়েছিল এবং এর আলো জ্বালিয়ে রাখা এত গুরুত্বপূর্ণ কেন? একবার বিখ্যাত নাবিক ক্যাপ্টেন মেরেসিয়াস এই পাশ দিয়ে যাচ্ছিলেন। এই এলাকায় বিশাল পাথর ছিল, যা তিনি ঝড়ের মধ্যে রাতের অন্ধকারে দেখতে পাননি। এর ফলে তাঁর নৌকা ডুবে যায়। অনেক ক্রু সদস্য নিহত হন, বিপুল ক্ষতি হয়। ক্যাপ্টেন মেরি অনেক দূরে যাওয়ার পর পাড় খুঁজে পান এবং মিশরে পৌঁছন। পাথরের কারণে এখানে জাহাজগুলি প্রায়ই ক্ষতিগ্রস্ত হত। ফলে আলোর প্রয়োজন পড়ে।

তারপর এখানকার তৎকালীন শাসক স্থপতিকে ডেকে সমুদ্রের মাঝখানে একটি টাওয়ার তৈরি করতে বলেন। যেখান থেকে আলোর ব্যবস্থা করতে নির্দেশ দেন। সেই আলো জাহাজগুলিকে পথ দেখিয়ে বড় বড় পাথর থেকেও রক্ষা করত। যখন এই বাতিঘরটি তৈরি হয়েছিল, তখন কেউ-ই জানতেন না যে এই বাতিঘরটি প্রযুক্তির জগতে এক বড় আবিষ্কার হয়ে উঠছে। এই বাতিঘরের নামকরণ করা হয়েছিল 'দ্য ফ্যারোস অফ আলেকজান্দ্রিয়া'। এই বাতিঘরে কাঠের সাহায্যে একটি বড় আগুন জ্বালানো হত এবং লেন্সের সাহায্যে এটিকে আরও বড় করা হত যাতে এর আলো অনেক দূর পর্যন্ত পৌঁছতে পারে।  

এই লাইটহাউসের কারণে, নাবিকরা এখানকার সমুদ্র দিয়ে জাহাজ চালাতে স্বস্তি বোধ করতেন। মিশরের 'দ্য ফ্যারোস অফ আলেকজান্দ্রিয়া' লাইটহাউসই হল বিশ্বের প্রথম বাতিঘর। এর পরে, সারা বিশ্বে বাতিঘর তৈরি করা হয়েছিল। আগে কেবল সমুদ্রের তীরে বাতিঘর তৈরি করা হত, কিন্তু পরে পাথরযুক্ত জায়গায়ও বাতিঘর তৈরি করা শুরু হয়। এর বেশ পর থেকে, বিদ্যুতের লাইটহাউস তৈরি হয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া