রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sourav Goswami | ২২ মে ২০২৫ ২২ : ৪০Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: ছত্তিশগড়ে ২৭ মাওবাদীর এনকাউন্টার ঘটনায় বাসবরাজুর মৃত্যুতে প্রশ্ন তুলল বামপন্থী দলগুলি। ছত্তিশগড়ে নিরাপত্তাবাহিনীর অভিযানে মাওবাদী সাধারণ সম্পাদক নম্বালা কেশবরাও ওরফে বাসবরাজুসহ ২৭ জন নিহত হওয়ার ঘটনায় প্রবল ক্ষোভ ও প্রশ্ন তুলেছে সিপিআই(এম), সিপিআই ও সিপিআই(এম-এল) লিবারেশন। বৃহস্পতিবার সিপিআই(এম)-এর পলিটব্যুরো এক বিবৃতিতে ঘটনাটিকে "অমানবিক হত্যা নীতি" বলে আখ্যা দিয়ে কড়া ভাষায় এর নিন্দা করে।
সিপিআই(এম) জানায়, “মাওবাদীরা বারংবার সরকারের সঙ্গে আলোচনার অনুরোধ জানিয়েছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার এবং বিজেপি পরিচালিত ছত্তিশগড় সরকার কোনও সংলাপের পথে হাঁটেনি। তার বদলে তারা এক নির্মম হত্যানীতির পথ বেছে নিয়েছে।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ‘ডেডলাইন’ সংক্রান্ত মন্তব্য এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর ‘কোনও আলোচনার দরকার নেই’ মন্তব্য প্রসঙ্গে সিপিআই(এম) বলেছে, “এইসব বক্তব্য এক ফ্যাসিস্ত মনোভাবের প্রতিফলন, যা হত্যা নীতি উদযাপন করে। এটি গণতন্ত্রের পরিপন্থী।”
বাম দল আরও জানায়, তারা মাওবাদীদের রাজনৈতিক পথের বিরোধী হলেও, সরকারের কাছে আহ্বান জানায় যেন অবিলম্বে আলোচনার প্রস্তাব গ্রহণ করা হয় এবং সমস্ত আধাসামরিক অভিযান স্থগিত রাখা হয়। এদিকে সিপিআই-ও এই ঘটনাকে ঘিরে প্রশ্ন তুলেছে। তাদের বক্তব্য, “আইনি পদ্ধতিতে গ্রেপ্তার না করে মাওবাদী নেতাকে হত্যা করা হয়েছে, যা গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি সরকারের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলে।”
সিপিআই(এম-এল) লিবারেশনও ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনাকে "নকশাল নির্মূলের লড়াইয়ে ঐতিহাসিক সাফল্য" বলে উল্লেখ করেছেন। তবে, এই সাফল্যের ছায়ায় চাপা পড়ছে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন—যখন আলোচনা সম্ভব ছিল, তখন এই রক্তপাত কি এড়ানো যেত না?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?