রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ২২ মে ২০২৫ ২২ : ২৪Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: এক মাসে নতুন করে ১৮২ জন কোভিড-১৯ আক্রান্তের হদিশ মিলেছে। তারপরেই তড়িঘড়ি জনসাধারণকে মাস্ক পড়তে অনুরোধ করল কেরল সরকার।
বুধবার তিরুবনন্তপুরমে ব়্যাপিড রেসপন্স টিম (আরআরটি)-এর সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেন যে, কেরলেও আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। বৈঠক শেষে বীণা বলেন, "জনসাধারণকে সতর্ক থাকতে হবে। অন্যান্য দেশে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। আমাদেরও প্রস্তুত থাকতে হবে।"
এরপরেই স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশিকা জারি করে স্বাস্থ্য দপ্তর। সেই নির্দেশিকায় বলা হয়েছে-
• ঠান্ডা, গলা ব্যাথা, কাশি এবং শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখা দিলে মাস্ক পরুন।
• হাসপাতালে গেলে মাস্ক পরা বাধ্যতামূলক।
• অন্তঃসত্ত্বা মহিলা, বয়স্ক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা ব্যক্তিদের জনসমক্ষে মাস্ক পরা উচিত।
• স্বাস্থ্য কর্মীদের কর্তব্যরত অবস্থায় মাস্ক পরতে হবে।
হাসপাতালগুলিকে আরটি-পিসিআর কিট ব্যবহার করে করোনার উপসর্গ রয়েছে এমন ব্যক্তিদের পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি পরীক্ষা এবং সুরক্ষামূলক সরঞ্জামের মজুদ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
মে মাসে কেরলে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ২৫০ ছাড়িয়ে গিয়েছে। এর পাশাপাশি, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ যেমন, হংকং, সিঙ্গাপুর এবং থাইল্যান্ডে কোভিড আক্রান্তের সংখ্যা আচমকা বৃদ্ধি পেয়েছে। বীণা জানিয়েছেন, কোট্টায়ামে সর্বোচ্চ ৫৭ জন সংক্রমিত হয়েছেন। এরপরেই এর্নাকুলামে ৩৪ জন এবং তিরুবনন্তপুরমে ৩০ জন।
ওমিক্রনের উপজাতি JN.1, LF.7 এবং NB 1.8 বর্তমানে দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে পড়ছে। ইয়েল মেডিসিন জানিয়েছে, JN.1 হল BA.2.86 বা পিরোলা-এর একটি সাব-ভ্যারিয়েন্ট। বিজ্ঞানীদের মতে এই উপজাতিগুলি অত্যন্ত সংক্রামক। কিন্তু এর ফলে মৃদু জ্বর হতে পারে।
বীণা জানিয়েছেন, রাজ্য-স্তরের নজরদারি জোরদার করা হয়েছে। এর পাশাপাশি সংক্রমণের হার কীভাবে বৃদ্ধি পাচ্ছে তা রাজ্য সরকার পর্যবেক্ষণ করছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?