বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | অতিরিক্ত মিষ্টি খাওয়ার অভ্যাস? সাবধান! অজান্তে কোন মারণ রোগের দিকে এগোচ্ছেন জানলে আঁতকে উঠবেন

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ২২ মে ২০২৫ ২২ : ১৫Soma Majumder

আজকাল ওয়েবডেস্কঃ অনেকের মিষ্টি খাওয়ার প্রতি বিশেষ ঝোঁক থাকে। মানসিক চাপে থাকলে কিংবা শেষপাতে হোক বা হালকা খিদে পেলে— মিষ্টি দেখলেই হল! আসলে শরীরের কোনও না কোনও অঙ্গের সঙ্গে প্রতিটি বিশেষ স্বাদের যোগ রয়েছে। কিন্তু এই মিষ্টি খাওয়ার প্রবণতা মোটেই স্বাভাবিক নয়। অতিরিক্ত চিনি অস্বাস্থ্যকর এবং দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের জটিলতা হতে পারে। বেশি মিষ্টি খেলে কী কী হতে পারে- 

* নিষ্ক্রিয়তাঃ মিষ্টি খেলে শরীরে এনার্জি কমে যায়। ঠিক যেমন ভারী কার্বোহাইড্রেট খাবারের পরে অলসতা আসে এবং ঘুম পেয়ে যায়, মিষ্টির ক্ষেত্রেও তাই হয়। অতিরিক্ত চিনি খাওয়ার কারণে শরীরে এনার্জির মাত্রা ওঠানামা হয়। 

* ক্রেভিং বেড়ে যাওয়াঃ বেশি চিনি খাওয়া শুরু করলে মিষ্টির ক্রেভিং বেড়ে যায়। বিশেষ করে ঋতুস্রাবের সময়ে মহিলাদের মিষ্টির প্রতি বেশি ঝোঁক হতে থাকে। তাই এই প্রবণতা কাটাতে ব্যালেন্স ডায়েট রাখার চেষ্টা করুন। 

* ঘন ঘন মেজাজ পরিবর্তন এবং বিরক্তিঃ রক্তে চিনির পরিমাণ কমে যাওয়া আপনার মুড সুইং হওয়ার কারণ হতে পারে। তাই অতিরিক্ত চিনি খাওয়া কমালে মানসিক শান্তি বজায় থাকবে। 

* ত্বকে প্রভাবঃ আপনার কি ব্রণর সমস্যা রয়েছে? ত্বকে হরমোনজনিত দাগ? তাহলে চিনি এই সমস্যা আরও বাড়িতে দিতে পারে। মিষ্টি এবং প্রক্রিয়াজাত খাবার কমিয়ে দিলে ত্বকের স্বাস্থ্য ঠিক থাকবে। 

* খারাপ কোলেস্টেরলঃ এলডিএল অর্থাৎ খারাপ কোলেস্টেরল কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি বাড়ায়। অতিরিক্ত চিনি খেলে শরীরে এই কোলেস্টেরলের মাত্রা বাড়তে পারে। যদি আপনার কোলেস্টেরলের মাত্রা ইদানীং বেশি হয়ে থাকে, তাহলে অতিরিক্ত চিনি বা মিষ্টি খাওয়া হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখুন।

* অনিদ্রাঃ রাতে চিনি বেশি খেলে শরীরে কর্টিসল এবং মেলাটোনিনের ভারসাম্য ব্যাহত হতে পারে। যার প্রভাব পড়ে ঘুমে। বদলে রাতে প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবার খান। 

* পেট ফাঁপা এবং গ্যাসঃ অতিরিক্ত চিনি অন্ত্রে খারাপ ব্যাকটেরিয়া বাড়িয়ে দেয়। ফলে হজমের সমস্যা বাড়ে। বদলে গোটা শস্য জাতীয় খাবার বেশি খাওয়ার চেষ্টা করুন। 

* পেটে মেদঃ অতিরিক্ত চিনি বেশিরভাগ ক্ষেত্রে পেটে জমা হয়। বাড়িতে মেদ কমাতে প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট এবং ফাইবার বেশি খান।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া