রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২২ মে ২০২৫ ২১ : ৫১Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ভারতে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক নিয়ে বিগত দিনে সংশয় দেখা গিয়েছে। বিশেষ করে বাংলাদেশের উত্তরে লালমনিরহাটে চিনা সাহায্যে বায়ুসেনা ঘাঁটি নির্মাণের খবরে সেই সংশয় আরও বেড়েছে। যা নিয়ে প্রশ্ন করা হয়েছিল অসমের মুখ্যমন্ত্রীকে। জবাবে বাংলাদেশকে পালটা হুঁশিয়ারি দিয়েছেন হিমন্ত। তাঁর সাফ কথা, বাংলাদেশের-ও দু'টো চিকেন নেক আছে।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, 'ভারতের একটা চিকেন নেক আছে, আর বাংলাদেশের দু'টো চিকেন নেক আছে। বাংলাদেশ যদি আমার একটা চিকেন নেকে হামলা করে তাহলে আমরা ওদের দু'টো চিকেন নেকে হামলা করে দেব। ওদের মেঘালয়তে একটা চিকেন নেক। আর একটা চিকেন নেক রয়েছে চট্টগ্রাম বন্দরের কাছে। সেটা আমাদের চিকেন নেক থেকেও সংকীর্ণ।'
ঢাকা-কে সতর্ক করে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, "চট্টগ্রামের চিকেন নেক তো এতটাই সংকীর্ণ যে একটা ঢিল ছুড়লেই হবে। এই আবহে আমরা আমাদের চিকেন নেক নিয়ে যখন কথা বলছি, তখন সেটা আমাদের অভ্যন্তরীণ নীতি এবং পরিকাঠামো উন্নয়নের জন্যে বলি। ভারত সরকার যাতে এখানে টানেল এবং বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করে। আমাদের চিকেন নেকে কেউ হাত দেওয়ার সাহস করবে না।"
অসমের মুখ্যমন্ত্রী বলেন, "অপারেশন সিঁদুরের পর মানুষ বুঝেছে যে ভারত কতটা শক্তিশালী রাষ্ট্র। আমি পরমাণু শক্তির বিষয়টা তো না হয় নাই তুললাম। বাংলাদেশ যদি ভারতে হামলা করার কথাও ভাবে তাহলে তার আগে তাদের একাধিকবার পুনর্জন্ম নিতে হবে। আর বাংলাদেশকে এত গুরুত্ব দিয়ে কথা বলার কিছু নেই। ওরা খুবই ছোট একটা দেশ। ভারতের সঙ্গে তাদের তুলনা নেই।"
সাম্প্রতিক সময়ে চিনে গিয়ে উত্তরপূর্ব ভারত নিয়ে বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসকে। ভারতের উত্তরপূর্ব রাজ্যগুলিকে 'ল্যান্ডলকড' আখ্যা দিয়েছিলেন তিনি। সঙ্গে বাংলাদেশকে ওই অঞ্চলে সমুদ্রের 'অভিভাবক' বলে অভিহিত করেছিলেন ইউনূস। তাঁর এহেন মন্তব্য ভালো চোখে নেয়নি ভারত।
সম্প্রতি শিলং থেকে অসমের শিলচর পর্যন্ত ১৬৬.৮ কিলোমিটার দীর্ঘ একটি হাইওয়ে নির্মাণে সবুজ সংকেত দিয়েছে ভারত সরকার। যা অসম-সহ উত্তরপূর্বের পরিবহণ ক্ষেত্রে বড় রকমের পরিবর্তন আনবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?