শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বাণিজ্য | ব্যাঙ্কের কাজ তো করেন, কিন্তু জানেন সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্টের পার্থক্য?

RD | ২২ মে ২০২৫ ০৪ : ১৫Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ব্যাঙ্কিং ব্যবস্থা বর্তামে আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। যা  আমাদের আর্থিক নিরাপত্তা, বাজেট পরিকল্পনা, সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে। এটি আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করতেও উৎসাহিত করে। অনেকেই আয়ের একটি বড় অংশ ব্যাঙ্কে সঞ্চয় করেন, যা যেকোনও জরুরি পরিস্থিতিতে কাজে আসে। আজকের যুগে প্রতিটি নাগরিকের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সঞ্চয়ের পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়।

আমরা যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে যাই, তখন অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়ায় আমাদের জিজ্ঞাসা করা হয় যে- আপনি সঞ্চয় বা সেভিংস অ্যাকাউন্ট খুলতে চান নাকি কারেন্ট অ্যাকাউন্ট। বেশিরভাগ মানুষ কেবল তাদের সঞ্চয় অ্যাকাউন্ট খোলেন। এটিএম থেকে টাকা তোলার সময়, আমাদের আরও জিজ্ঞাসা করা হয় যে, আপনার অ্যাকাউন্টটি সেভিংস অ্যাকাউন্ট নাকি কারেন্ট অ্যাকাউন্ট। কিন্তু অনেকেই এই দু'টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য জানেন না? তাই এই প্রতিবেদনে সেভিংস ও কারেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের পার্থক্য নিয়ে আলোচনা করা হল...

সঞ্চয় বা সেভিংস অ্যাকাউন্ট:

* সেভিংস অ্যাকাউন্টটি সাধারণ মানুষের জন্য খুবই উপকারী।

* ব্যাঙ্কগুলি মানুষকে সঞ্চয় অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ সঞ্চয় করতে উৎসাহিত করে।

* সঞ্চয় অ্যাকাউন্টে জমা করা অর্থের উপর সুদ মেলে।

* সেভিংস অ্যাকাউন্টের সুদের হার ব্যাঙ্কক নির্ধারণ করে। তবে, প্রবীণ নাগরিকদের জন্য় সুদের হার বেশি।

* এই অ্যাকাউন্টের মাধ্যমে কেবল সীমিত লেনদেন করা সম্ভব।

* একক বা যৌথভাবে একটি সেভিংস অ্যাকাউন্ট খোলা যায়।

কারেন্ট অ্যাকাউন্ট:

* কারেন্ট অ্যাকাউন্ট ব্যবসায়ীদের জন্য খুবই উপকারী কারণ এতে বেশি লেনদেন হয়।

* যদি নিয়মিত লেনদেন চলে, তাহলে এই অ্যাকাউন্টটি একটি ভাল বিকল্প।

* কারেন্ট অ্যাকাউন্টে জমা অর্থের উপর কোনও সুদ মেলে না।

* ব্যবসায়িক প্রতিষ্ঠান, সংস্থা কারেন্ট অ্যাকাউন্ট খোলে।

* কারেন্ট অ্যাকাউন্টে সীমাহীন লেনদেন সম্ভব।

কেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হচ্ছে তার উপর নির্ভর করছে কোন ধরণের অ্যাকাউন্ট খোলা হবে সেই বিষয়টি।


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া