রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | এক সময়ের রাজপ্রাসাদ, বর্তমানে দেশের বিলাসবহুল হোটেল, ভারতের এমন ছয়'টি রাজপ্রাসাদ সম্পর্কে জানুন

RD | ২২ মে ২০২৫ ০৩ : ১৫Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ভারতের প্রাসাদগুলি অত্যন্ত দৃষ্টিনন্দন। সংস্কৃতি, ঐতিহ্যের নিরিখে এই প্রাসাদগুলি ভারতীয় ঐতিহ্য ও ইতিহাসের প্রমাণ। তবে, সময়ের সঙ্গে সঙ্গে, এই প্রাসাদগুলির আরও যত্নের প্রয়োজন ছিল। কিন্তু অর্থনৈতিক কারণে তা হয়ে ওঠেনি। ফলে রাজ পরিবারের কর্তারা ওইসব প্রাসাদগুলিকে হোটেলে রূপান্তর করার সিদ্ধান্ত নেন। আমরা যখন প্রাসাদগুলিকে বিলাসবহুল হোটেলে রূপান্তরিত করার বিষয়ে আলোচনা করছি, তাহলে জেনে নেওয়া যাক যে, কোন কোন প্রাসাদ হোটেলে রূপান্তরিত হবে বা তা প্রক্রিয়াধীন রয়েছে।

আগরতলা
সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, টাটা গ্রুপের হোটেল ব্যবসা সংস্থা, ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড (IHCL), আগরতলার পুষ্পবন্ত প্রাসাদকে ২৫০ কোটি টাকা ব্যয়ে একটি পাঁচ-তারকা হোটেলে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে। হোটেলটিতে ১০০টি বিলাসবহুল ঘর থাকবে। ইঙ্গিত মিলেছে যে, ত্রিপুরা সরকার এবং ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

যোধপুর
রাজস্থানের যোধপুরে উমেদ ভবন প্রাসাদ একটি সুন্দর এবং মনোরম জায়গা। এই প্রাসাদের একটি অংশ তাজ গ্রুপ অফ হোটেল পরিচালনা করে। উমেদ ভবনটি চিত্তর পাহাড়ের চূড়ায় নির্মিত। এই প্রাসাদে ৩৪৭টি ঘর রয়েছে।

হায়দ্রাবাদ
হায়দরাবাদের তাজ ফলকনুমা প্রাসাদটি প্রথম নিজাম ১৮৯৪ সালে তাঁর থাকার জন্য তৈরি করেছিলেন। এখন প্রাসাদটি একটি বিলাসবহুল হোটেলে রূপান্তরিত হয়েছে। ৩২ একরেরও বেশি জমি জুড়ে বিস্তৃত, এই জায়গাটি পর্যটকদের নিজামদের রাজকীয় জীবনের এক ঝলক দেবে।

জয়পুর
জয়পুরের রামবাগ প্রাসাদ একসময় রাজার বাসস্থান ছিল। কিন্তু এখন এটি একটি বিলাসবহুল হোটেলে পরিণত হয়েছে। এটি ১৯৫০-এর দশকে একটি হোটেলে রূপান্তরিত হয়েছিল । বর্তমানে তাজ গ্রুপ এই প্রসাদের দায়িত্বে।

উদয়পুর
উদয়পুরের সিটি প্যালেসটি পিচোলা হ্রদের তীরে নির্মিত। এই প্রাসাদটি মুঘল এবং রাজস্থানী স্থাপত্যের একটি দুর্দান্ত উদাহরণ। এই প্রাসাদটি তাজ গ্রুপ দ্বারা পরিচালিত হয়।

জয়পুর
জয়পুর শহরের উত্তরে আরাভালি পাহাড়ের মাঝখানে সামোদ গ্রামের কাছে একটি সুন্দর প্রাসাদ রয়েছে। এর নাম সামোদ প্রাসাদ। ৪৭৫ বছরের পুরনো এই প্রাসাদটি বেলেপাথর দিয়ে তৈরি। এর কাঠামোতে মুঘল এবং রাজস্থানী উভয় শিল্পই দৃশ্যমান। এখন এই প্রাসাদটিকে একটি বিলাসবহুল হোটেলে রূপান্তরিত করা হয়েছে। এর ইতিহাস ১৯ শতকে রাজস্থানের মুখ্যমন্ত্রী রাওয়াল বেরিসালের সঙ্গে যুক্ত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া