রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

দেশ | ‘‌২২ এপ্রিলের হামলার জবাব ২২ মিনিটে’‌, রাজস্থানের জনসভা থেকে পাকিস্তানকে হুঙ্কার মোদির 

Rajat Bose | ২২ মে ২০২৫ ১৮ : ২৯Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ ২২ এপ্রিলের হামলার জবাব দিয়েছি ২২ মিনিটে। রাজস্থানে এক জনসভায় এসে এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পহেলগাঁও হামলার জবাবে ভারতের ‘‌অপারেশন সিঁদুর’‌ নিয়ে একথাই বললেন মোদি। 


বৃহস্পতিবার রাজস্থানের বিকানেরে এক জনসভা থেকে ভার্চুয়ালি ১০৩টি অমৃত ভারত স্টেশন উদ্বোধন করেন মোদি। ওই জনসভাতেই মোদি বলেন, ‘‌যাঁরা ভারতের মা–বোনেদের মাথার সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করেছিল, তাঁদের মোক্ষম জবাব দেওয়া হয়েছে। ২২ এপ্রিলের হামলার জবাব দেওয়া হয়েছে মাত্র ২২ মিনিটে।’

বিকানের জনসভা থেকে পহেলগাঁও হামলার পর পাকিস্তানের মাটিতে কীভাবে প্রত্যাঘাত হানা হয়েছিল, সেই প্রসঙ্গেও বিস্তারিত জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি, স্পষ্ট বার্তা দেন, সন্ত্রাসবাদকে কোনওভাবেই রেয়াত করা হবে না। 


পাশাপাশি মোদি রীতিমতো হুঙ্কার দিয়ে জানান সন্ত্রাস বন্ধ না করলে পাকিস্তানের সঙ্গে ব্যবসা বা অন্য কোনও আলোচনা হবে না। মোদি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সামনাসামনি লড়াই হলে পাকিস্তান কোনওদিনই জিতবে না। মোদির কথায়, ‘‌যাঁরা নিজেদের অস্ত্র নিয়ে গর্ব করত, তাঁরা আজ হতাশায় ভুগছে।’‌ 

মোদির বার্তা, ‘‌ভারতমায়ের সেবায় বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকব! পহেলগাঁও সন্ত্রাসে ১৪০ কোটি দেশবাসী আহত হয়েছিল। কিন্তু সিঁদুর যখন বারুদে পরিণত হয়, তার পরিণতি কী হয়, তা দেখল গোটা বিশ্ব!’‌ 


প্রসঙ্গত, পাকিস্তানকে শিক্ষা দিতে তিন সশস্ত্র বাহিনীকেই পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল। মোদি আরও বলেন, ‘‌আমার শরীরে এখন রক্ত নয়, সিঁদুর বইছে। এটা প্রতিশোধের খেলা নয়, এটা ন্যায়ের নতুন রূপ। যার নাম অপারেশন সিঁদুর।’‌


বৃহস্পতিবার প্রথমে করণী মাতার মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পর দেশনোক স্টেশন উদ্বোধন করেন। করণী মাতার মন্দিরের নিকটবর্তী এই স্টেশন মন্দিরের স্থাপত্যের আদলেই গড়া হয়েছে। দেশনোক থেকে বিকানেরের জনসভায় যান মোদি। সেখান থেকেই দেশের মোট ১০৩ টি অমৃত স্টেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বিভিন্ন রাজ্যের স্বকীয় শিল্প, সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে এই স্টেশনগুলিতে।

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া