বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২২ মে ২০২৫ ১৬ : ০৩Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: ওয়াশিংটন ডিসিতে ইহুদি মিউজিয়ামের কাছে চলল গুলি। গুলির আঘাতে নিহত ইজরায়েল দূতাবাসের দুই কর্মী। কে বা কারা গুলি চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। গোটা এলাকা ঘিরে আততায়ীদের খোঁজে তল্লাশি চলছে।
আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইহুদি মিউজিয়ামে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দূতাবাসের দুই কর্মী। স্থানীয় সময় বুধবার সন্ধেয় সেখান থেকে বেরোনোর সময় দু’জনকে খুব কাছ থেকে গুলি করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মারা যান দু’জন। কারা এই কাজ করল তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তীব্র নিন্দা করেছে ইজরায়েল।
ঘটনার তীব্র নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘এই ভয়াবহ হত্যাকাণ্ড অবশ্যই ইহুদিবিদ্বেষ। এখনই বন্ধ হওয়া প্রয়োজন। আমেরিকায় হিংসা এবং বিদ্বেষের কোনও স্থান নেই। মৃতদের পরিবারকে সমবেদনা।’
সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, মৃতদের মধ্যে এক জন পুরুষ ও এক জন মহিলা। তাঁরা উত্তর–পশ্চিম ওয়াশিংটন ডিসির থার্ড অ্যান্ড এফ স্ট্রিটের কাছে ছিলেন। সেখানেই তাঁদের গুলি করে হত্যা করা হয়। যেখানে এই হত্যাকাণ্ডটি হয়, সেখান থেকে ঢিলছোড়া দূরত্বেই রয়েছে আমেরিকার গোয়েন্দা দপ্তর এফবিআই–এর ফিল্ড অফিস। রয়েছে মার্কিন অ্যাটর্নির দপ্তরও। এমন গুরুত্বপূর্ণ এলাকায় জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র শোরগোল পড়ে গিয়েছে।
আমেরিকার হোমল্যান্ড সিকিওরিটি বিভাগের সচিব ক্রিস্টি নোয়েম সোশ্যাল মিডিয়ায় প্রথম এই ঘটনার কথা জানান। এফবিআই প্রধান কাশ প্যাটেল জানিয়েছেন, মেট্রোপলিটন পুলিশ বিভাগের সঙ্গে তাঁর দপ্তর যোগাযোগ রেখে চলেছে।
খুনের ঘটনায় তীব্র নিন্দা করেছে ইজরায়েল। রাষ্ট্রপুঞ্জে সে দেশের প্রতিনিধি ড্যানি ড্যানন বলেছেন, ‘যাঁরা এই অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত, মার্কিন প্রশাসন তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করবে বলে আশা রাখি।’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?