রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২২ মে ২০২৫ ১৪ : ৪৩Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: মাত্র কয়েক ঘন্টার প্রবল ধুলোঝড়, বৃষ্টি। তার জেরেই একেবারে লন্ডভন্ড দশা দিল্লির। তুমুল দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রাণ হারিয়েছেন দু'জন। আহত একাধিক। এই পরিস্থিতিতে যান চলাচল থেকে বিমান পরিষেবা, সবই ব্যাহত রাজধানীতে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় হঠাৎ তুমুল ধুলোঝড় শুরু হয়। সঙ্গে প্রায় ৮০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। কিছুক্ষণেই শুরু হয় ব্যাপাক বৃষ্টি। সবমিলিয়ে রাস্তায় রাস্তায় থমকে যায় যান চলাচল। প্রাণ বাঁচাতে ফ্লাইওভারে গাড়ি নিয়েই অনেকে দাঁড়িয়ে পড়েন। একের পর এক গাছ উপড়ে পড়ে। ভেঙে পড়ে একাধিক হোর্ডিং।
প্রশাসনের তরফে ঘোষণা করা হয়েছে, গতকাল লোধি রোড ফ্লাইওভারের কাছে উল্টে যাওয়া ইলেক্ট্রিক পোলের তলায় চাপা পড়ে এক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। দুর্যোগের আবহে গাছ উপড়ে পড়ায় ২২ বছরের এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল কয়েক ঘণ্টার ঝড়বৃষ্টির মধ্যে কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। দিল্লির পাশাপাশি গতকাল ভারী বৃষ্টির মাঝে গাজিয়াবাদে দু'জন এবং গ্রেটার নয়ডায় আরও দু'জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে ধুলোঝড়, শিলাবৃষ্টির জেরে গতকাল দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান পরিষেবাও ব্যাহত হয়। গতকাল ১৩টি বিমান দিল্লিতে অবতরণ করতে পারেনি। এর মধ্যে ১২টি বিমান জয়পুরে অবতরণ করে। ভারী বৃষ্টির জন্য রাস্তায় রাস্তায় জল জমায় যান চলাচল ব্যাহত হয়। গতকাল কয়েক ঘণ্টা দিল্লি জুড়ে বিদ্যুৎ পরিষেবাও বন্ধ ছিল। দিল্লি মেট্রোর ওভারহেড তার ক্ষতিগ্রস্ত হওয়ায়, কয়েক ঘণ্টা মেট্রো পরিষেবাও বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হয় নিত্যযাত্রীদের। বৃহস্পতিবারেও দিল্লিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড়ের সতর্কতা জারি করেছে মৌসম ভবন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?