শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ২১ মে ২০২৫ ০১ : ১০Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ইতিহাসে এমন অনেক শাসক রয়েছেন যাদের নাম শুনলেই যে কারও মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত নেমে যায়। এর মধ্যে রয়েছেন চেঙ্গিজ খান, হালাকু, তৈমুরলং, হিটলারের মতো অনেক নাম। কিন্তু বিশ্ব ইতিহাসে এমন একজন ব্যক্তি রয়েছেন যিনি এক রাতে সাত হাজার মানুষকে নিধন করেছিলেন। তাঁর কর্মকাণ্ডের কারণে তাঁকে 'বুচার অফ বাংলাদেশ' বলা হত।
তাঁর নাম টিক্কা খান। যিনি পাকিস্তান সেনার জেনারেল এবং প্রথম সেনাপ্রধানও ছিলেন। টিক্কা খানের জন্ম ১৯১৫ সালের ১০ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে। টিক্কা ১৯৩৫ সালে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। দেশভাগের পর পাকিস্তানে চলে যান এবং সে দেশের সেনার মেজর হন।
১৯৬৯ সালে ইয়াহা খান পাকিস্তানের প্রেসিডেন্ট হওয়ার পর টিক্কাকে পাঠানো পূর্ব পাকিস্তান (বাংলাদেশ)-এ। সেখানে তাঁর দায়িত্ব ছিল পৃথক দেশের দাবি এবং যে বিদ্রোহের উত্থান হচ্ছিল তা দমন করা। এখানে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই টিক্কা সামরিক অভিযান শুরু করেন। যার নাম দেওয়া হয় 'অপারেশন সার্চলাইট'।
বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, বিদ্রোহ দমনের করতে গিয়ে এক রাতে ঢাকায় সাত হাজার মানুষকে হত্যা করেছিলেন টিক্কা। এর মধ্যে শিশু, বৃদ্ধ এবং মহিলাও ছিল। এই ঘটনার পর টাইম ম্যাগাজিন টিক্কা খানকে 'বুচার অফ বাংলাদেশ' বা 'বাংলাদেশের কসাই' বলে অভিহিত করে।
রবার্ট পাইন বাংলাদেশের গণহত্যা নিয়ে একটি বইও লিখেছেন। সেখানে বলা হয়েছে, ১৯৭১ সালে বাংলাদেশে বর্বরতার চরম সীমা অতিক্রম করেছিল। মাত্র নয় মাসে দু'লক্ষ নারী ও মেয়ে ধর্ষণের শিকার হয়েছিল।
হাজারও অভিযোগ এবং বিশ্বজুড়ে নিন্দা সত্ত্বেও, পাকিস্তান সেনাবাহিনীতে টিক্কা খানের মর্যাদা বৃদ্ধি পেতে থাকে। বেশ কয়েকবার পদোন্নতি হয় তাঁর। ১৯৭২ সালের ৩ মার্চ তাঁকে পাকিস্তানের প্রথম সেনাপ্রধান করা হয়। ২০০২ সালে ২০ মার্চ মারা যান তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?