মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | শক্তিশালী সৌরঝড়ে নাকাল হবে সিগনালিং ব্যবস্থা! নাসার বিজ্ঞানীদের হুঁশিয়ারি চমকে দেবে

AD | ২১ মে ২০২৫ ০০ : ১১Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: সূর্যের সবচেয়ে সক্রিয় অঞ্চল, সানস্পট AR4087, একটি শক্তিশালী X2.7-শ্রেণীর সৌর অগ্নিশিখা বিকিরণ করার পর, একটি বিশাল সৌর ঝড় পৃথিবীর দিকে ধেয়ে আসছে। যা এখন পর্যন্ত ২০২৫ সালের সবচেয়ে শক্তিশালী সৌরঝড় হতে চলেছে।

এরপরেই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং অন্যান্য আন্তর্জাতিক মহাকাশ আবহাওয়া সংস্থাগুলি জরুরি সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, এর ফলে আর্কটিক সার্কেলের বাইরের অঞ্চলে রেডিও ব্ল্যাকআউট, জিপিএস ব্যবস্থায় ব্যাঘাত ঘটতে পারে। এছাড়াও মেরুজ্যোতি দেখা যেতে পারে।

আমেরিকা ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যামস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন (NOAA) অনুসারে, X2.7-শ্রেণীর অগ্নিতরঙ্গটি সৌর অগ্নিতরঙ্গের সবচেয়ে ভয়াবহ শ্রেণীর। এটি মধ্যপ্রাচ্যে অস্থায়ী রেডিও ব্ল্যাকআউটের জন্য যথেষ্ট। এই উচ্চশক্তির বিস্ফোরণগুলি আলোর গতিতে ভ্রমণ করে, মাত্র আট মিনিটের মধ্যে পৃথিবীতে পৌঁছয় এবং পৃথিবীর আয়নোস্ফিয়ারের সংস্পর্শে এসে উচ্চ-ফ্রিকোয়েন্সি যোগাযোগ ব্যবস্থা, বিমান সংকেত এবং উপগ্রহ কার্যক্ষমতাকে প্রভাবিত করে।

সূর্য বর্তমানে তার ১১ বছরের সৌর চক্রের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। যা সোলার ম্যাক্সিমাম নামে পরিচিত। এই সময়কালে সূর্যের চৌম্বকীয় মেরুগুলি উল্টে যায়। যা সানস্পটের কার্যকলাপ এবং সৌর ঝড়ের তীব্রতা বৃদ্ধি করে। ২০১৪ সাল থেকে শুরু হওয়া চক্রটি ২০২৫ সালে এসে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। বিজ্ঞানীরা মনে করছেন, এই চক্রটির তীব্রতা ২০১৪ সালের আগের চক্রটির থেকেও বেশি।

এই সৌরঝড়ের ফলে সৌর প্লাজমার বিশাল মেঘ পৃথিবীতে আছড়ে পড়বে। যা ভূ-চৌম্বকীয় ঝড় সৃষ্টি করতে সক্ষম। এর ফলে পাওয়ার গ্রিড, নেভিগেশন সিস্টেমকে ব্যাহত হতে পারে। এমনকি পৃথিবীর কক্ষপথে থাকা মহাকাশচারীদের জন্যও ক্ষতিকর হতে পারে।

নাসা সতর্ক করে দিয়েছে যে যদি AR4087 অথবা অন্য চারটি সক্রিয় সানস্পটের যে কোনও একটিতে আবার বিস্ফোরণ ঘটে তাহলে বিশ্বব্যাপী উপগ্রহ ব্যবস্থায় ত্রুটি, GPS-এ নেভিগেশন ত্রুটি এবং রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, বিশেষ করে পৃথিবীর সূর্যালোকিত দিকে।

বিমান সংস্থা এবং সামুদ্রিক শিল্পগুলিকে সতর্কতা অবলম্বণ করতে হবে। কারণ, সৌর বিকিরণ দীর্ঘ দূরত্বের যোগাযোগ এবং এমনকি বিমানের ইলেকট্রনিক্সেও প্রভাব ফেলতে পারে। বিশেষ করে দুই মেরুর রুটে। যদিও বেশিরভাগ মানুষের উপর বড় কোনও প্রভাব পড়বে না। বিশেষজ্ঞরা ছোটখাটো বিভ্রাট বা নেভিগেশন এবং যোগাযোগে ব্যবস্থা সামান্য বিঘ্নের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন।

এই সৌরঝড়ের ভাল দিকও রয়েছে। ২২ মে নাগাদ স্কটল্যান্ড, ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং সম্ভবত উত্তর ফ্রান্সে মেরুজ্যোতি বা নর্দার্ন লাইটস (অরোরা বোরেলিস) দেখা যেতে পারে বলে জানিয়েছে ব্রিটেনের আবহাওয়া দপ্তর।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া