রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ২১ মে ২০২৫ ২২ : ৩০Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: প্যারোলে মুক্তি পাওয়ার পরেই উধাও হয়েগিয়েছিলেন। অবশেষে দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার ‘ডক্টর ডেথ’। এক আয়ুর্বেদ ডাক্তার যিনি তাঁর শিকারদের মেরে কুমিরকে খাইয়ে দিতেন। পুলিশ জানিয়েছে, রাজস্থানের দাউসার একটি আশ্রমে সাধুবেশে লুকিয়ে ছিলেন ওই খুনি ডাক্তার। গত সোমবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ৬৭ বছরের দেবেন্দ্র শর্মা বেশ কয়েকটি খুনের মামলায় অভিযুক্ত। দিল্লি, রাজস্থান এবং হরিয়ানা জুড়ে সাতটি পৃথক মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং গুরুগ্রামের একটি আদালত তাঁকে মৃত্যুদণ্ডও দিয়েছিল।
দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার আদিত্য গৌতম জানিয়েছেন, ২০০২ এবং ২০০৪ সালে বেশ কয়েকজন ট্যাক্সি এবং ট্রাকচালককে খুনের অপরাধে তিহার জেলে যাবজ্জীবন সাজা কাটাচ্ছিলেন। ২০২৩ সালে প্যারোলে মুক্তি পান। তাঁর বিরুদ্ধে খুন, অপহরণ এবং ডাকাতি সহ মোট ২৭টি মামলা রয়েছে।
১৯৯৫ থেকে ২০০৪ সালের মধ্যে অবৈধ কিডনি প্রতিস্থাপন চক্র পরিচালনার জন্য তিনি প্রথম কুখ্যাতি অর্জন করেন। বিএএমএস (ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি) ডিগ্রিধারী দেবেন্দ্র ১৯৮৪ সালে রাজস্থানে একটি ক্লিনিক খুলেছিলেন। তিনি পুলিশের কাছে স্বীকার করেছেন যে তিনি বিভিন্ন রাজ্যে কর্মরত ডাক্তার এবং দালালদের সহায়তায় ১২৫টিরও বেশি অবৈধ কিডনি প্রতিস্থাপনে সহায়তা করেছিলেন।
গ্যাস ডিলারশিপ নিতে গিয়ে আর্থিক ক্ষতির পরেই অপরাধে জড়িয়ে পড়েন দেবেন্দ্র। ১৯৯৪ সালে একটি সংস্থায় ১১ লক্ষ টাকা বিনিয়োগ করে ডিলারশিপটি পেয়েছিলেন। এক বছর পর তিনি একটি ভুয়ো গ্যাস এজেন্সি চালু করেন এবং অবৈধ অঙ্গ ব্যবসায়ও জড়িয়ে পড়েন।
১৯৯৫ থেকে ২০০৪ সালের মধ্যে একটি দল চালাতে শুরু করেন দেবেন্দ্র। যারা এলপিজি সিলিন্ডার বহনকারী ট্রাকগুলিকে আটক করে, চালকদের হত্যা করে সিলিন্ডারগুলি চুরি করে নিত বলে অভিযোগ। এর পাশাপাশি ট্যাক্সি চালকদের লক্ষ্য করে হত্যাও করতেন তিনি। ট্যাক্সি ভাড়া করা, চালকদের হত্যা করা এবং তাঁদের গাড়ি চোরাবাজারে বিক্রি করা সবই করতেন দেবেন্দ্র। এমনকি মৃতদেহগুলি কুমিরকে খাওয়ানোও হত।
পুলিশ জানিয়েছে, তাঁর দলেক সদস্যরা ট্রাকগুলিকে চুরি করে চোরাবাজারে বিক্রি করে দিতেন। এই সময় দেবেন্দ্র প্রায় ২৪ জন মানুষকে হত্যা করেছিলেন। প্রতিটি খুনের জন্য সাত লক্ষ টাকা করেও নিতেন বলে জানিয়েছেন পুলিশ। ২০০৪ সালে কিডনি পাচার এবং সিরিয়াল কিলিংয়ের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়।
প্যারোলে থাকাকালীন পালিয়ে যাওয়াক ঘটনা এটিই প্রথম নয়। ২০২০ সালের ২৮ জানুয়ারী তাঁকে ২০ দিনের প্যারোলে মুক্তি দেওয়া হয়। এরপরেই পালিয়ে যান তিনি। প্রায় সাত মাস পর জুলাই মাসে দিল্লি থেকে ক্রাইম ব্রাঞ্চ তাঁকে গ্রেপ্তার করে। ২০২৩ সালের জুন মাসে, সরিতা বিহার থানায় দায়ের করা একটি মামলায় শর্মাকে আবার দুই মাসের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। কিন্তু ৩ আগস্টের পর তিনি ফের নিখোঁজ হয়ে যান। অবশেষে রাজস্থানে তাঁর খোঁজ মেলে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?