বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ২১ মে ২০২৫ ২২ : ২৯Soma Majumder
আজকাল ওয়েবডেস্কঃ কথায় বলে, পেট ভাল থাকলে সব ভাল থাকে। পেটের সমস্যায় ভুগলে আরও অনেক শারীরিক জটিলতা দেখা দেয়। তালিকায় রয়েছে গ্যাস, অ্যাসিডিটি, অরুচি, ডায়ারিয়া। তবে এই সবের মধ্যে সারা বছরই অনেকে কোষ্ঠকাঠিন্যে ভোগেন। ইদানীং অনিয়ন্ত্রিত জীবনধারা, বাইরের খাবার খাওয়ার প্রতি ঝোঁক, শরীরচর্চার অভাব সহ আরও অনেক কারণে এই সমস্যা আরও বেড়েছে। পাকস্থলী, অন্ত্রে খাবার শোষিত হয়ে তা মলদ্বারের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে। এই প্রক্রিয়াটি সঠিকভাবে না হলেই কোষ্ঠকাঠিন্য হয়। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত কয়েকটি ফল খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যার সমাধান মিলতে পারে।
* কিউইঃ কিউইতে অ্যাক্টিনিডিন নামক একটি উৎসেচক রয়েছে যা প্রোটিন ভাঙতে সাহায্য করে, বিশেষ করে দুগ্ধজাত দ্রব্য, ডিম এবং মাছের মতো খাবার হজমে সহায়ক। এতে প্রচুর পরিমাণে ফাইবারও রয়েছে। ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়।
* ড্রাগন ফলঃ ফাইবার এবং প্রাকৃতিক প্রিবায়োটিক সমৃদ্ধ ড্রাগন ফল নিয়মিত মলত্যাগে সহায়তা করে এবং অন্ত্রে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া ধরে রাখে। এটি ভিটামিন সি, বিটালাইনের মতো অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ হওয়ায় বদহজমের সমস্যা কমায়।
* বেরিঃ বেরিতে অ্যান্থোসায়ানিন এবং ফ্ল্যাভোনলের মতো যৌগ থাকে যা হজমকারী উৎসেচকের ভারসাম্য বজায় রাখতে এবং অন্ত্রের প্রদাহ কমাতে সাহায্য করে। এগুলি উপকারী অন্ত্রের জীবাণুও ঠিক রাখে। একইসঙ্গে আলসার এবং কোলনের সমস্যার ঝুঁকি কমায়।
* ডুমুরঃ ডুমুরের মধ্যে ফাইবার এবং প্রিবায়োটিক দুইই রয়েছে যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। ডায়েরিয়া বা অন্য কোনও রকম পেটের গোলযোগ সহজে হতে দেয় না। এই ফলের অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান অন্ত্রের প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেসও কমাতে পারে।
* আলুবোখারাঃ পুষ্টির ভান্ডার আলুবোখারা মৃদু রেচক প্রভাবের জন্য পরিচিত। আলুবোখারা মল ত্যাগের অভ্যাস ঠিক রাখে, পেট ফাঁপা কমায়। অন্ত্রের ভাল ব্যাকটেরিয়াও বজায় রাখে।
* আনারসঃ আনারসে ব্রোমেলেন নামক একটি উৎসেচক থাকে যা প্রোটিন হজমে সাহায্য করে। এটি প্রদাহ-বিরোধী এবং অন্ত্রের নিরাময়ে সহায়তা করে। এই কারণেই প্রাচীন যুগে আনারস ওষুধ হিসাবে ব্যবহৃত হত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?