রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | প্রেমে পড়ে পাচার করেছিলেন তথ্য, কীভাবে কূটনীতিক মাধুরী হয়ে উঠেছিলেন পাকিস্তানের গুপ্তচর

AD | ২১ মে ২০২৫ ২১ : ৩০Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ইউটিউবার জ্যোতি মালহোত্রেরা গুপ্তচরবৃত্তি অবাক করে দিয়েছে গোটা দেশকে। পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে দেশের সংবেদনশীল তথ্য পাকিস্তানে পাচার করার অভিযোগে। এই ঘটনা মনে করিয়ে দিয়েছে মাধুরী গুপ্তার কথা। একজন সিনিয়র ভারতীয় কূটনীতিক ধরা পড়েছিলেন পাকিস্তানের হয়ে গুপ্তচপবৃত্তির অভিযোগে।

মাধুরী গুপ্তা ছিলেন একজন পেশাগত কূটনীতিক। ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে দ্বিতীয় সচিব (প্রেস অ্যান্ড ইনফরমেশন) হিসেবে নিযুক্ত একজন ভারতীয় পররাষ্ট্র পরিষেবা (আইএফএস) কর্মকর্তা। তাঁর প্রধান কাজ ছিল স্থানীয় গণমাধ্যম বিশ্লেষণ করা এবং নয়াদিল্লিতে রিপোর্ট করা। দেশের হয়ে ২৭ বছর ধরে সেবা করার পর, কেউ কল্পনাও করতে পারেননি যে একদিন তাঁকে তাঁর দেশের সঙ্গে  বিশ্বাসঘাতকতার অভিযোগে অভিযুক্ত করা হবে।

২৬/১১ মুম্বই হামলার প্রায় দেড় বছর পর সত্যি সামনে আসে। রাজীব মাথুর, যিনি সেই সময় ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক ছিলেন, তিনি উদ্বেগজনক তথ্য পান যে ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের কেউ পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর কাছে গুরুত্বপূর্ণ গোপন তথ্য ফাঁস করছেন। তদন্তে জানা যায়, সেই ব্যক্তি আর কেউ নন, তিনি মাধুরী গুপ্তা।

২০১০ সালের গোড়ার দিকে, ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি তাঁর কার্যকলাপ পর্যবেক্ষণ করা শুরু করে। তাদের সন্দেহ নিশ্চিত করার জন্য একটি গোপন অভিযান চালানো যেখানে তারা ইচ্ছাকৃতভাবে মাধুরীকে মিথ্যে তথ্য সরবরাহ করতে থাকেন। এরপরেই তাদের সন্দেহ নিশ্চিত বলে প্রমাণিত হয়।

তদন্তকারীদের মতে, মাধুরী ভালবাসার খাতিরে এই কাজ করেছিলেন। জামশেদ বা জিম নামক এক পাকিস্তানির প্রেমে পড়েছিলেন মাধুরী। তিনি জানতেন না অথবা সম্ভবত উপেক্ষা করেছিলেন যে জিম আসলে পাকিস্তানের গুপ্তচর সংস্থা, আইএসআই-এর হয়ে কাজ করতেন। মাধুরীর আবেগকে কাজে লাগিয়ে তাঁর থেকে গুরুত্বপূর্ণ তথ্য বার করে নিতেন জিম।

তদন্তকারীরা সিদ্ধান্তে পৌঁছন যে মাধুরী হানিট্র্যাপের শিকার হয়েছিলেন। মাধুরী কেবল গোপন নথিই ফাঁস করেননি, তিনি পাকিস্তানে কর্মরত ভারতীয় গোয়েন্দা কর্তাদের নাম এবং ইমেল পাসওয়ার্ড শেয়ার করেছেন বলেও জানা গিয়েছিল। পর্যাপ্ত প্রমাণ সংগ্রহের পর, কর্মকর্তারা তাকে সার্ক শীর্ষ সম্মেলনের প্রস্তুতির অজুহাতে দিল্লিতে ডেকে পাঠান। সেখানে তাঁকে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয়। ২০১০ সালের ২২ এপ্রিল তাঁকে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে গ্রেপ্তার করা হয়।

আদালত বলে যে, তিনি যে তথ্য দিয়েছেন তা ভারতের শত্রুর জন্য অত্যন্ত কার্যকর হতে পারত। পাকিস্তানের কাছে গুরুত্বপূর্ণ বিদেশনীতির বিবরণ ফাঁস করার জন্য তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। 

মাধুরীকে প্রথম ২০১২ সালে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের ৩ এবং ৫ ধারায় অভিযুক্ত করা হয়। যার সর্বোচ্চ সাজা ছিল ১৪ বছর। ২১ মাস তিহার জেলে কাটিয়ে জামিন পান। ২০১৮ সালে আদালত তাঁকে পাকিস্তানের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত করে। মাধুরী ২০২১ সালে ৬৪ বছর বয়সে মারা যান।

জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী এবং একজন সফল ইউপিএসসি পরীক্ষার্থী। মাধুরী  ভারতের জন্য বিভিন্ন মিশনে কাজ করেছিলেন। যার মধ্যে ইরাক, লাইবেরিয়া, মালয়েশিয়া এবং ক্রোয়েশিয়াও রয়েছে। উর্দুতে তাঁর সাবলীলতার কারণে ২০০৭ সালে ইসলামাবাদে তাঁকে পোস্টিং দেওয়া হয়েছিল। যা পাকিস্তানি মিডিয়া পর্যবেক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া